ডাকসু নির্বাচনের ভোট কেন্দ্র আবাসিক হলের বাইরে দেয়া না হলে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে ছাত্রদলসহ বাম সংগঠনগুলো। তবে ছাত্রলীগ বলছে, সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী ভোট কেন্দ্র হলেই থাকতে হবে। আর নির্বাচন নিয়ে ক্যাম্পাস পরিস্থিতি যাতে উত্তপ্ত না হয় সেদিকে নজর রাখার আহ্বান সাধারণ শিক্ষার্থীদের।

১১ মার্চ ডাকসু নির্বাচনের ভোট কেন্দ্র করে নির্বাচনের গঠনতন্ত্র চূড়ান্ত করেছে সিন্ডিকেট। সিদ্ধান্ত অনুযায়ী, আগের মতো এবারো নির্বাচনের ভোট কেন্দ্র থাকবে আবাসিক হলে। এরই মধ্যে নির্বাচন কেন্দ্রিক প্রস্তুতি শুরু করছে সরকারি দলের সহযোগী সংগঠন ছাত্রলীগ। শিগগিরই প্যানেল ও প্রার্থী চূড়ান্ত করবে তারা। এদিকে ভোট কেন্দ্র হলের বাইরে দেয়া না হলে কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি ছাত্রদল এবং বাম সংগঠনগুলোর।

নির্বাচন কেন্দ্র করে ক্যাম্পাস পরিস্থিতি নিয়ে উদ্বেগ রয়েছে সাধারণ শিক্ষার্থীদের। এ ব্যাপারে প্রশাসনকে সতর্ক থাকার তাগিদ দিচ্ছেন তারা। সাধারণ শিক্ষার্থীরা বলছেন, ক্যাম্পাসের সমস্যা দূর করতে ভূমিকা রাখতে পারবে এমন প্রার্থীদেরই বেছে নেবেন তারা।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে