ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো: হারুন-উর-রশিদ আসকারী বলেছেন। কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি। আমাদের স্বাধীনতা সংগ্রামে তিনি অনুপ্রেরণা যুগিয়েছেন। বাঙালীকে তিনি শিখিয়েছেন পরাধীনতার শৃঙ্খল ভেঙে কীভাবে স্বাধীনতা অর্জন করতে হয়। গতকাল সাহিত্য বিষয়ক সংগঠন ‘স্বপ্ন’ সাহিত্য পর্ষদের দ্বিতীয় প্রকাশনা ‘শব্দতট’ সাহিত্য পত্রিকার মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‘শব্দতট’ পত্রিকার সম্পাদক অনি আতিকুর রহমানের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক ড. সাইদুর রহমান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্ম্মন ও সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মাহবুবর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তা ছিলেন স্বপ্ন সাহিত্য পর্ষদের সভাপতি জি কে সাদিক।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ভারপ্রাপ্ত প্রক্টর আনিছুর রহমান, বাংলা বিভাগের অধ্যাপক ড. রহমান হাবিব, অধ্যাপক ড. রশিদুজ্জামান, অধ্যাপক ড. রবিউল হোসেন, সহযোগী অধ্যাপক ড. সাইফুজ্জামান, ড. বাকী বিল্লাহ বিকুল, ইয়াসমিন আরা সাথী, ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী আলিমুজ্জামান খান টুটুল, ইবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুয়েল রানা হালিম সহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ ও সাহিত্য সংগঠনটির নেতৃবৃন্দ।
রবীন্দ্র-নজরুল কলা ভবনের বাংলা বিভাগের ১০৪ নং কক্ষে মোড়ক উন্মোচন অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। পত্রিকার এবারের বিষয় ছিল ‘নজরুল ও অন্যান্য প্রসঙ্গ’।
প্রিতম মজুমদার
ইসলামী বিশ্ববিদ্যালয় ।। বিডি টাইমস্ নিউজ

























