ইসলামী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরীর আইকিউএসি’র সেমিনার কক্ষে বুধবার দিনব্যাপী জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়ন সম্পর্কিত কার্যক্রম সুচারুভাবে সম্পাদনের জন্য দূর্ণীতি দমন ও শুদ্ধাচার প্রতিষ্ঠার জন্য সুশাসন নিশ্চিত করবার লক্ষ্যে ভাইস চ্যান্সেলরের সভাপতিত্বে দিনব্যাপী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কর্তৃক গঠিত ৭টি কমিটি গঠন হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারী (ড.রাশিদ আসকারী) বলেন, বর্তমান সরকার তৃতীয় মেয়াদে ক্ষমতায় আসবার পরেই আজ দেশে দূর্ণীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষনা করেছে। পাশাপাশি যেখানেই চিরায়িত দূর্ণীতি হচ্ছে সেখানেই তাৎক্ষনিক ব্যবস্থা নেয়া শুরু হয়ে গেছে। তিনি বর্তমান সরকার ঘোষিত গউএ, ঝউএ এর উপর বিস্তারিত আলোচনা করেন। তিনি বিশ্ববিদ্যালয়ের নানা সংকট, সম্ভাবনা, সেশনজট দূরীকরণ, শিক্ষার মানোন্নয়ন, ডিজিটালাইজেশন সহ নানা সমস্যা ও স্বার্থ সংশ্লিষ্ট দিকনির্দেশনা মূলক বিষয় নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, বর্তমান প্রশাসন সর্বোচ্চ আন্তরিকতা, নিষ্ঠা ও সততার সাথে বিশ্ববিদ্যালয় পরিচালনা করছে।

এখানে অনিয়মকারী ও দূর্নীতিবাজদের কোন জায়গা নেই। সকলকে সততা, ন্যায়নিষ্ঠা, সময়ানুবর্তিতা ও ব্যক্তিগত দায়বদ্ধতার জায়গাা হতে দল মত নির্বিশেষে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে হবে। তিনি আশা প্রকাশ করেন বিশ্ববিদ্যালয়ের প্রতিটি সদস্য কাজে কর্মে আরো দক্ষ, দায়িত্ববোধ সম্পন্ন, সৎ, পরিশ্রমী ও নিষ্ঠাবান হবে। জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়ন সম্পর্কিত কার্যক্রম সুচারুভাবে সম্পাদনের জন্য দূর্ণীতি দমন ও শুদ্ধাচার প্রতিষ্ঠার জন্য সুশাসন নিশ্চিত শীর্ষক মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ ও গঠিত ৭টি কমিটির সদস্যবৃন্দ।
কমিটিগুলো যথাক্রমে নৈতিকতা কমিটি, ওয়ার্কিং গ্রপ, কোর কমিটি, সিটিজেন চার্টার বাস্তবায়ন কমিটি, ইনোভেশন টিম, অভিাযোগ প্রতিকার ব্যবস্থাপনা কমিটি, এবং বর্ষিক সম্পাদনা চুক্তি টিমের সদস্যদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
তথ্য,প্রকাশনা ও জনসংযোগ অফিস
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ

























