কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আয়োজনে বুধবার সকাল ১১টায় কুবি’র উন্মুক্ত মঞ্চে পালিত হয়েছে উপাচার্য প্রফেসর ড. এমরান কবির চৌধুরীর উপাচার্য পদে দায়িত্বগ্রহণের এক বছর পূর্তি অনুষ্ঠান।
পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতাপাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীদের পক্ষ থেকে উপাচার্য প্রফেসর ড. এমরান কবির চৌধুরীকে ফুলের তোড়া দিয়ে বরন করা হয়। ফুলেল শুভেচ্ছা বিনিময়ের পর ফার্মেসী বিভাগের সহকারী অধ্যাপক মোঃ এনামুল হক ও নৃবিজ্ঞান বিভাগের প্রভাষক ইসরাত জাহান লিপার সঞ্চালনায় আলোচনা সভায় উপাচার্য প্রফেসর ড. এমরান কবির চৌধুরীর এক বছরের কর্মকান্ডের ভূয়সী প্রশংসা করে বক্তারা বলেন, বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো ও গুণগত পরিবর্তন চোখে পড়ার মতো।
বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কাজে শৃঙ্খলা, সচ্ছতা ও গতিশীলতা ফিরিয়ে আনায় বক্তারা উপাচার্য প্রফেসর ড. এমরান কবির চৌধুরীর প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন। তাছাড়া বিশ্ববিদ্যালয়ের সম্প্রসারিত ক্যাম্পাসের জন্য ১৬৫৫.৫০ কোটি টাকার মেগা প্রকল্প দ্রত সময়ের
মধ্যে অনুমোদন করে নিয়ে আসায় তারা উপাচার্যকে ধন্যবাদ জানানোর পাশাপাশি মাননীয় প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
সাফল্যের একবছর পূর্তি অনুষ্ঠানের প্রধান অতিথি প্রফেসর ড. এমরান কবির চৌধুরী তাঁর বক্তব্যে বিগত এক বছর তাঁকে সাহায্য সহযোগিতা করার জন্য শিক্ষক-শিক্ষার্থী-কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। তিনি তাঁর বক্তব্যে আশাবাদ ব্যক্ত করে আগামী দিনগুলোতে ও তাঁকে এভাবে সহযোগিতা করলে তিনি কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে একটি আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় হিসেবে রূপদানের জন্য সচেষ্ট থাকবেন বলে জানান। তিনি পরিবহন সংকট দ্রত নিরসন করবেন বলে সকলকে আশ্বস্থ করেন। ইহা ছাড়াও তিনি বিশ্ববিদ্যালয়ের সমস্যা নিয়ে ছাত্রবৃন্দের সাথে প্রতি মাসে একবার করে আলোচনায় বসবেন বলে প্রতিশ্রতি দেন। তিনি অনুষ্ঠানে উপস্থিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
তারিকুল ইসলাম শিবলী
কুমিল্লা বিশ্ববিদ্যালয় ।। বিডি টাইম্স নিউজ

























