সেমিনারটি আজ ৩০ জানুয়ারি রোজ বুধবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের গ্যালারী-২’তে অনুষ্ঠিত হয়। সেমিনারে রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়ার ডিকিন বিশ্ববিদ্যালয়ের সিনিয়র প্রভাষক ড. আই কে এম মোক্তারুল ওয়াদুদ। উক্ত সেমিনারটি দুইটি সেশনে বিভক্ত ছিল। প্রথম সেশনে তিনি আমেরিকার এক্সপেরিয়েন্সের সাথে অস্ট্রেলিয়ার এক্সপেরিয়েন্স এর তুলনা করেন। দ্বিতীয় সেশনে তিনি অস্ট্রেলিয়ায় উচ্চ শিক্ষা, রিসার্চ ও টিচিং পদ্ধতি নিয়ে আলোচনা করেন।

সেমিনারে প্রধান অতিথি হিসাবে আমন্ত্রিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর ড. মোঃ আনোয়ারুল ইসলাম, বিশেষ অতিথি হিসাবে আমন্ত্রিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোঃ আনোয়ার খসরু পারভেজ, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মানবিক ও সামাজিক বিজ্ঞান অণুষদের ডিন ড. মোঃ হাবিবুল্লাহ্ ও অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন অর্থনীতি বিভাগের চেয়ারম্যান ও অর্থনীতি সমিতির সভাপতি মোঃ আল-আমিন। অর্থনীতি বিভাগের চেয়ারম্যান ও অর্থনীতি সমিতির সভাপতি মোঃ আল-আমিন বলেন, “বিশ্ববিদ্যালয় হচ্ছে মুক্তবুদ্ধি চর্চার এবং নতুন জ্ঞান সৃষ্টির জায়গা। আমার মনে হয় এরকম সেমিনার আমাদের শিক্ষক শিক্ষার্থীদের এক্ষেত্রে সমৃদ্ধ করবে। তাই আমাদের চেষ্টা থাকবে নিয়মিত এরকম সেমিনার আয়োজন করা।”
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(পাবিপ্রবি) অর্থনীতি বিভাগের আয়োজনে ও অর্থনীতি সমিতির পরিচালনায় “Mortgage Delinquencies, Sub-Prime Crisis, Consumer Confidence and House Price Growth” and “Research, Teaching and Higher Education in Australia: Challenges and Opportunities” এর উপর একটি সেমিনার আয়োজিত হয়।
আকরাম নয়ন,
পাবিপ্রবি।। বিডি টাইম্স নিউজ





























