পাবিপ্রবিঃ ভাষা সৈনিক, প্রবীণ সাংবাদিক, পাবনা প্রেসক্লাবের অন্যতম প্রতিষ্ঠাতা ও ইত্তেফাকের পাবনা সংবাদদাতা আনোয়ারুল হকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. এম রোস্তম আলী, উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ আনোয়ারুল ইসলাম ও কোষাধ্যক্ষ প্রফেসর ড. মোঃ আনোয়ার খসরু পারভেজ।

এক শোক বার্তায় মাননীয় উপাচার্য বলেন, আনোয়ারুল হক ছিলেন সৎ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার অন্যতম পথিকৃৎ। সারাদেশের প্রবীণ সাংবাদিকদের মধ্যে অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব। নবীন সাংবাদিকদের জন্য তিনি ছিলেন অনুসরণীয়। তাঁর লেখনির মাধ্যমে দেশ জাতি উপকৃত হয়েছে। ভাষা আন্দোলনে তিনি অসামান্য অবদান রেখেছেন। পাবনার বিভিন্ন প্রগতিশীল আন্দোলন ও
সাংস্কৃতিক কর্মকান্ডে তাঁর ভূমিকা জাতি সারাজীবন মনে রাখবে। তাঁর মৃত্যুতে সাংবাদিকতার এক উজ্জল নক্ষত্রকে আমরা হারালাম। পাবনা হারালো এক মহান অভিভাবককে। ভিসি মহোদয় শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়,পাবনা
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে