রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে অনুষ্ঠিত প্রথমবর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক আকতারুজ্জমান বলেন, ‘দশ টাকায় এক চা, একটা সিঙ্গারা, একটা সমুচা এবং একটা চপ এগুলো পাওয়া যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রশিক্ষক কেন্দ্রে (টিএসসি)। এটি আমাদের গর্ব, এটি আমাদের ঐতিহ্য’।

বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ মন্তব্য করেন তিনি। তার এ বক্তব্য ফেসবুকে রীতিমত ভাইরাল হয়ে যায়। তিনি তার বক্তব্যে নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে নানারকম গঠনমূলক উপদেশ দেন। তিনি বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় এমন এক বিশ্ববিদ্যালয় যেটি একটি জাতিরাষ্ট্র প্রতিষ্ঠায় ভূমিকা রেখেছে। বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন ও ভাষা আন্দোলনে নেতৃত্ব দিয়েছে। বঙ্গবন্ধু এ বিশ্ববিদ্যালয়েরএলামনাই ছিলেন। এসব বিষয় নিয়ে তোমরা গর্ব করতে পারো’।

এ সময় তিনি বলেন, ‘আমাদের এ বিশ্ববিদ্যালয়ের আরেকটা গর্ব আছে। তুমি পৃথিবীর ইতিহাসে কোথাও পাবে না দশ টাকায় এক কাপ চা, একটা সিঙ্গারা, একটা চপ এবং একটি সমুচা। বাংলাদেশে এটা পাওয়া যায়। এটি যদি কোনো আন্তর্জাতিক সম্প্রদায় জানতে পারে, তাহলে এটা গিনেস বুকে রেকর্ড হবে। দশ টাকায় এক গ্লাস গরম পানিও তো পাওয়া যাবে না রাস্তায়’।

নিউজ ডেস্ক।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে