ইসলামী বিশ্ববিদ্যালয়ের থিওলজি এন্ড ইসলামিক স্টাডিজ অনুষদ ও তুরস্কের ইস্তাম্বুল ফাউন্ডেশন ফর সায়েন্স এন্ড কালচার এর যৌথ আয়োজনে দুইদিনব্যাপী অনুষ্ঠিত ‘বিশ্বশান্তি ও সম্প্রীতি শীর্ষক আর্ন্তজাতিক সেমিনার আনুষ্ঠানিক ভাবে সমাপ্ত হয়েছে। সমাপণী অনুষ্ঠানটি মঙ্গলবার দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

সমাপণী অনুষ্ঠানে ইসলামী বিশ্ববিদ্যালয়ের থিওলজি এন্ড ইসলামিক স্টাডিজের ডীন প্রফেসর ড.আ ফ ম আকবার হোসাইন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. রাশিদ আসকারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেনইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক জনাব শামীম মোহাম্মদ আফজাল, তুরস্কের উস্কুদার বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. আলপার্সলান আছিজেন, ইরাকের উস্তাজ আহসান কাসিম সালেহী ,কলকাতা আলকাত্তা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড.ইশরাত আলী মোল্লা।

অনুষ্ঠানের প্রধান অতিথি প্রফেসর ড. রাশিদ আসকারী বলেন ‘বিশ্বশান্তি ও সম্প্রীতি’ এই আর্ন্তজাতিক সেমিনারটি বিশ্ববিদ্যালয়ের আর্ন্তজাতিকীকরণ পক্রিয়ায় নতুন মাত্রা যোগ করেছে। ইসলাম ধর্মে সাম্প্রদায়িকতা ও জঙ্গীবাদের কোন স্থান নেই। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান এদেশে ইসলাম চর্চার পথ প্রশস্থ করণের লক্ষ্যে মাদ্রাসা শিক্ষার প্রচলন ও ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছিলেন। ইসলামী বিশ্ববিদ্যালয়ে ইসলামিক রিসার্চ বিষয়ক সেমিনারের ধারা অব্যাহত থাকবে এবং এখান থেকে সারা বিশ্বে ইসলামিক জ্ঞান ছড়িয়ে পড়বে। সেমিনারে আগত ৮টি দেশের প্রতিনিধিদের তিনি ধন্যবাদ জ্ঞাপন করেন।
উল্লেখ্য আর্ন্তজাতিক সেমিনারটি গতকাল ২৮ জানুয়ারি উদ্বোধন হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান প্রফেসর ড. আবদুল মান্নান।

এ আন্তর্জাতিক সেমিনারে ভারত, তুরস্ক, জর্ডান, সৌদিআরব, ইরাক, সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়া ও বাংলাদেশসহ মোট ৮টি দেশের প্রতিনিধিবৃন্দ অংশগ্রহন করেন। দু’দিনব্যাপী এ সেমিনারের পৃথক পৃথক ৮টি সেসনে ৭১টি প্রবন্ধ উপস্থাপন করা হয়। তার মধ্যে ইংরেজি প্রবন্ধ ছিল ৩৮টি এবং আরবি প্রবন্ধ ছিল ৩৩টি। এছাড়াও বিদেশী প্রবন্ধকার ও বিশেষ্ণজ্ঞদের প্রবন্ধ ছিল ১০টি এবং দেশীয় প্রবন্ধকারদের প্রবন্ধ ছিল ৬১টি। দু’দিনব্যাপী এ সেমিনারে সোমবার মুল প্রবন্ধ উপস্থাপন করেন তুরস্কের উস্কুদার বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. আলপার্সলান আছিজেন এবং মেথড অফ ডায়লগ অফ ইমপ্লিমেন্টেশন কো-এক্সিসটেন্স এমোনং রিলিজিয়ন কমিউনিটিস ইন দ্যা থট অফ সাইয়্যেদ নুরসী এর উপর পেপার প্রেজেন্টেশন করেন প্রফেসর ড.আব্দুর রহমান আনোয়ারী। মুসলিম ইউনিটি এর উপর পেপার প্রেজেন্টেশন করেন দা’ওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি প্রফেসর ড.শহীদ মোহাম্মদ রেজওয়ান। দ্যা নেচার এন্ড ট্রেন্ড অব বদিউজ্জামান নূরসিস দা’ওয়াহ এক্টিভিটিস এর উপর পেপার প্রেজেন্টেশন করেন প্রফেসর ড.মো.মাসুদ আল মাহদী।
অনুষ্ঠানে তুরস্ক সরকারের পক্ষ থেকে অতিথিদের ক্রেস্ট ও বইসহ বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করা হয়।
প্রিতম মজুমদার
ইসলামী বিশ্ববিদ্যালয় ।। বিডি টাইম্স নিউজ

























