ইসলামী বিশ্ববিদ্যালয়ের থিওলজি এন্ড ইসলামিক স্টাডিজ অনুষদ ও তুরস্কের ইস্তাম্বুল ফাউন্ডেশনের যৌথ উদ্দ্যোগে “গ্লোবাল পিস এন্ড হারমোনি” রিসালা-ই-নূর পারস্পেকটিভ’ শীর্ষক দু’দিনব্যাপী আন্তর্জাতিক সেমিনার শুরু হয়েছে।

স্বাধীন বাংলাদেশের প্রথম বিশ্ববিদ্যালয় ইসলামী বিশ্ববিদ্যালয়ে থিওলজি অনুষদ ও তুরস্কের ইস্তাম্বুল ফাউন্ডেশন ফর সাইন্স এ্যান্ড কালচার যৌথ আয়োজনে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষঠ হামিদুর রহমান অডিটোরিয়ামে আজ সকাল ১০ টায় দুইদিনব্যাপী গ্লোবাল পিস এ্যান্ড হারমনি শীর্ষক আর্ন্তজাতিক সেমিনার উদ্বোধন হয়েছে। বাংলাদেশ ও তুরস্কের জাতীয় সংগীত এবং পবিত্র কোরআান থেকে তেলোয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।

ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো: হারুন-অর-রশিদ আসকারীর সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান। মূখ্য আলোচক আছেন প্রফেসর ড. আলপারসালান  আসিকজেনিক, আস্কান্দার বিশ্ববিদ্যালয়, তুরস্ক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন যথাক্রমে ইবির উপ-উপাচার্য ড. মো: শাহীনুর রহমান, ইসলামিক ফাউন্ডেশনের মহা-পরিচালক জনাব শামীম মোহম্মদ আফজাল।

সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত আছেন সুপ্রিম কোর্টের আইনজীবী শাহ্ মনজুরুল হক।অনুষ্ঠানে স্বাগত বক্তা ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের থিওলজি অনুষদের ডীন ড. মো: আ.ফ.ম আকবর হোসেন।

মূখ্য আলোচক ড. আলপারসালান আসিকজেনিক বলেন শান্তি প্রতিষ্ঠার জন্য সকলকে একযোগে কাজ করার আহবান জানান।

প্রিতম মজুমদার
ইসলামী বিশ্ববিদ্যালয় ।। বিডি টাইমস নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে