ইসলামী বিশ্ববিদ্যালয়ের থিওলজি এন্ড ইসলামিক স্টাডিজ অনুষদ ও তুরস্কের ইস্তাম্বুল ফাউন্ডেশনের যৌথ উদ্দ্যোগে ২৮ ও ২৯ জানুয়ারি “ গ্লোবাল পিস এন্ড হারমোনি’ রিসালা-ই-নূর পারস্পেকটিভ’ শীর্ষক দু’দিনব্যাপী আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হবে।
ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারী (ড.রাশিদ আসকারী) আজ রবিবার দুপুরে তাঁর সভাকক্ষে সাংবাদিক সম্মেলন করেন। এসময় উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শাহিনুর রহমান, থিওলজি এন্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর ড. আফম আকবর হোসেন, ইস্তাম্বুল ফাউন্ডেশনের পরিচালক সালাউদ্দিন সাঈদি, রেজিস্ট্রার (ভার:) এস এম আব্দুল লতিফ, থিওলজি অনুষদের বিভিন্ন বিভাগের সভাপতিবৃন্দ এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রেস ক্লাব ও সাংবাদিক সমিতির সাংবাদিকবৃন্দ।
সাংবাদিক সম্মেলনে ভাইস চ্যান্সেলর ড. রাশিদ আসকারী জানান, এ সম্মেলনে ভারত, তুরস্ক, জর্ডান, সৌদিআরব, ইরাক, সংযুক্ত আরব আমিরাত ও মালয়েশিয়ার প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করবেন। তিনি বলেন, দু’দিনব্যাপী এ সেমিনারের ৮টি সেসনে ৭১টি প্রবন্ধ উপস্থাপন করা হবে। তার মধ্যে ইংরেজি প্রবন্ধ থাকবে ৩৮টি এবং আরবি প্রবন্ধ থাকবে ৩৩টি। এছাড়াও বিদেশী প্রবন্ধকার ও বিশেষ্ণজ্ঞদের প্রবন্ধ থাকবে ১০টি এবং দেশীয় প্রবন্ধকারদের প্রবন্ধ থাকবে ৬১টি। তিনি বলেন, ইসলামের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে, ইসলাম শান্তির ধর্ম। এই সেমিনারের মাধ্যমে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে বিশ্বব্যাপী সচেতনতা সৃষ্টি ও শান্তির প্রতিষ্ঠার প্রয়াস গ্রহণ করা হয়েছে। তিনি বলেন, ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে । সুন্দর ওসফলভাবে এ সেমিনার সম্পন্ন করতে তিনি সকলের সহযোগিতা কামনা করেছেন।
উল্লেখ্য ২৮ জানুয়ারি সকাল ১০টায় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে অনুষ্ঠিত এ সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করবেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান প্রফেসর আব্দুল মান্নান। ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড.মোঃ হারুন-উর-রশিদ আসকারীর (রাশিদ আসকারী) সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শাহিনুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. মোঃ সেলিম তোহা, বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের মহা-পরিচালক সামীম মোহাম্মদ আফজাল। সম্মানিত অতিথি থাকবেন বাংলাদেশ বেসকারী শিক্ষক ও কর্মচারী কল্যান ট্রাস্টের সদস্য-সচিব অধ্যক্ষ সাজাহান আলম সাজু ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী শাহ্ধসঢ়; মঞ্জুরুল হক। অনুষ্ঠানে ইসলামী বিশ্ববিদ্যালয় ও তুরস্কের ইস্তাম্বুল ফাউন্ডেশনের মধ্যে সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরিত হবে।
নিউজ ডেস্ক।। বিডি টাইম্স নিউজ

























