পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(পাবিপ্রবি) ১০ম ব্যাচ অদম্য-১৮ এর উদ্দ্যেগে আজ ২৬ জানুয়ারী রোজ শনিবার অনুষ্ঠিত হয়েছে আন্তঃ বিভাগ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান।চ্যাম্পিয়ন হয় ব্যবসায় প্রশাসন বিভাগ টুর্নামেন্টের সার্বিক পৃষ্ঠপোষকতায় ছিল পাবিপ্রবি শাখা ছাত্রলীগ।

১০ম ব্যাচের সকল বিভাগের অংশগ্রহণের মধ্য দিয়ে ১৪ জানুয়ারি,২০১৯ শুরু হয় টুর্নামেন্টটি। নক আউট পর্বের মধ্য দিয়ে একে একে সব বিভাগকে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়ে পরস্পরের মুখোমুখি হয় গণিত বিভাগ ও ব্যবসায় প্রশাসন বিভাগ।

ফাইনালে গণিত বিভাগ টসে জিতে প্রথমে ফিল্ডিং এর সিন্ধান্ত নেন। এর বিপরীতে ব্যবসায় প্রশাসন বিভাগ ব্যাটিং করে ১৬ ওভারে ৮ উইকেট হারিয়ে টার্গেট দেন ১১৯ রানের ।তুমুল উত্তেজনার ম্যাচ টি জেতার জন্য শেষ বলে ১৮ রানের প্রয়োজন হয় গনিত বিভাগের। অতঃপর গণিত বিভাগ ১৬ ওভারে ১০২ রান করে ১৭ রানে পরাজিত হয়। ম্যান অফ দা ম্যাচ নির্বাচিত হয় ব্যবসায় প্রশাসন বিভাগের মিলন এবং সেই সাথে সর্বোচ্চ উইকেট পায় গণিত বিভাগের নয়ন। পুরো টুর্নামেন্টে সর্বোচ্চ রান সংগ্রহ করে ম্যান অফ দ্যা টুর্নামেন্ট ইটিই বিভাগের সামাদ।

খেলা শেষে সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম রোস্তম আলী, উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ আনোয়ারুল ইসলাম, ছাত্র উপদেষ্টা মুহাম্মদ আরিফ ওবায়দুল্লাহ, পাবিপ্রবি ছাত্রলীগের সভাপতি মাহমুদ চৌধুরী আসিফ ও সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম বাবু।

ট্রফি প্রদানের পূর্বে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন- “মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নাই। পড়াশুনার পাশাপাশি নিয়মিত খেলাধুলা করা উচিৎ।”

আকরাম নয়ন, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে