প্রিতম মজুমদার(ইবি)ঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শিক্ষার গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিতকরণের লক্ষ্যে ইসলামী বিশ্ববিদ্যালয় আইনে ছাত্র সংসদ নির্বাচনের বিধান সংযোজন, ইকসু গঠন ও নির্বাচন সহ আট দফা দাবি জানিয়ে উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছে প্রগতিশীল ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্র মৈত্রী ইবি শাখা।
২৬ জানুয়ারী (শনিবার) ছাত্র মৈত্রীর সভাপতি মোরশেদ হাবীব ও সাধারণ সম্পাদক আব্দুর রউফ এর নেতৃত্বে একটি প্রতিনিধিদল উপাচার্য ড. রাশিদ আসকারীর সাথে তার কার্যালয়ে স্বাক্ষাৎ করে স্বারকলিপি প্রদান করেন। এসময় উপ-উপাচার্য ড. শাহীনুর রহমানও উপস্থিত ছিলেন।
স্মারকলিপির অন্যান্য দাবিসমূহ হলো:
*সকল ক্রিয়াশীল ছাত্র সংগঠনের সাথে আলোচনার উদ্যোগ গ্রহণ করতে হবে।
*কেন্দ্রীয় গ্রন্থাগারের সকল স্থানে শীতাতপ নিয়ন্ত্রণের ব্যবস্থার বাস্তবায়নসহ শিক্ষার্থীদের জন্য প্রতিদিন উন্মুক্ত রাখার ব্যবস্থা গ্রহণ করতে হবে।
*বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পরিবহন ক্রয় ও ফিটনেস বিহীন বাস বাতিল এবং ছুটির দিনের ট্রিপে বাস বৃদ্ধি করতে হবে।
*হলের খাবারের মান ও ভর্তুকি বৃদ্ধি করে ডাইনিং ফি ২০ টাকা মূল্যে রাখার ব্যবস্থা করতে হবে।
*বিশ্ববিদ্যালয় টিএসসিসি সার্বক্ষণিক খোলা রাখা ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলোর অফিস বরাদ্দের ব্যবস্থা করতে হবে।
*বিশ্ববিদ্যালয়কে পূর্ণাঙ্গ আবাসিক বিশ্ববিদ্যালয় করতে হবে।

ছাত্রমৈত্রীর নেতৃবৃন্দ আশা করেন বিশ্ববিদ্যালয় প্রশাসন ক্যাম্পাসে ক্রীয়াশীল সকল সংসঠনের সাথে আলোচনা করে ইকসু নির্বাচনের ব্যবস্থা করবেন।
প্রিতম মজুমদার, ইসলামী বিশ্ববিদ্যালয়(ইবি)
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ

























