বহুমুখী আয়োজনের মধ্য দিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) মার্কেটিং বিভাগের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থীরা তাদের সদ্য অনুজ ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থীদের বরণ করে নিয়েছে। এ উপলক্ষে বুধবার বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ভবনের মার্কেটিং বিভাগে দুপুর সাড়ে ১২টায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বিভাগের শিক্ষার্থী নিশাত উর্মি ও বর্ষণ কবির এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগের সভাপতি প্রফেসর ড.জাকারিয়া রহমান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,মার্কেটিং এর ছাত্র-ছাত্রীদেরকে বাজারজাতকরণের তাত্বিক ও প্রায়োগিক বিষয়ের উপর গুরুত্ব দিতে হবে। মানুষের বর্তমান বাজার চাহিদা অনুধাবন করতে পারলে বাজারজাতকরণে সফল হওয়া সম্ভব।পরিশেষে তিনি নবীন শিক্ষার্থীদের উজ্বল ভবিষ্যৎ কামনা করেন পাশাপাশি আয়োজকদের ধন্যবাদ জানান।

এ সময় আরও বক্তব্য রাখেন মার্কেটিং বিভাগের প্রভাষক শাহআলম কবির প্রমাণিক, মো. সাদিকুল আজাদ, মো. মাজেদুল হক প্রমুখ এবং কয়েকজন নবীন শিক্ষার্থী। বিভিন্ন প্রতিষ্ঠান অনুষ্ঠানটির স্পস্নর করে। আলোচনা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

প্রিতম মজুমদার, ইবি
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে