মামলার আসামির কাছে তথ্য পাচারের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের পরিচালক ফজলুল হককে বরখাস্ত করা হয়েছে। মঙ্গলবার দুপুরে দুদকের বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়। এরপর সংস্থার চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেন, দুর্নীতিবাজ যেই হোক, কাউকে ছাড় দেয়া হবে না।

দুর্নীতি দমন কমিশনের পরিচালক ফজলুল হক। কিছু দিন আগেই পদোন্নতি পান তিনি। দুদক বলছে, বন বিভাগের এক কর্মকর্তার দুর্নীতির অনুসন্ধানে নেমে তিনি নিজেই অনিয়ম করেন। মামলার এক আসামির সাথে রেস্টুরেন্টে দেখা করে তথ্য দেয়ার সময় হাতেনাতে ধরা পড়েন।

বিষয়টি দুর্নীতি দমন কমিশনের বৈঠকে উঠলে তাকে বরখাস্তের সিদ্ধান্ত হয়। বাংলাদেশ পেট্রোলিয়াম, বেসামরিক বিমান কর্তৃপক্ষসহ বিভিন্ন খাতের দুর্নীতির তদন্তভার ছিলো ফজলুল হকের ওপর। এসব ক্ষেত্রেও কোন অনিয়ম হয়েছে কি না, খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে দুদক। এছাড়াও আরো বেশ কয়েকজন কমর্কর্তার বিরুদ্ধে অভিযোগ পেয়েছে দুদক। চেয়ারম্যান জানিয়েছেন, সেগুলোর প্রমাণ পাওয়া গেলেও ব্যবস্থা নেয়া হবে।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে