পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সম্মানিত কিছু শিক্ষকের অদ্য ২২’শে জানুয়ারি-২০১৯’র সংবাদ সম্মেলনের বিষয়টি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নজরে এসেছে। এ ধরনের সংবাদ সম্মেলনে মাননীয় ভাইস চ্যান্সেলর এঁর বিরুদ্ধে করা অভিযোগ সম্পূর্ণরূপে প্রত্যাখান করে তার প্রতিবাদ জানানো হচ্ছে।

সেই সাথে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বক্তব্য এখানে তুলে ধরা হলো-
মাননীয় ভাইস-চ্যান্সেলর মহোদয় যোগদানের পর মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সহযোগিতায় বিশ্ববিদ্যালয়ে ৪৮০ কোটি টাকার উন্নয়ন কর্মকান্ডের সূচনা হয়েছে। ইতোমধ্যে নতুন অ্যাম্বুলেন্স ক্রয় করা হয়েছে।

শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের চলমান উন্নয়ন কর্মকান্ডের মধ্যে একটি মহল ঈর্ষান্বিত হয়ে এ ধরনের সংবাদ সম্মেলন করছেন বলে আমাদের কাছে প্রতীয়মান হয়।

সংবাদ সম্মেলনে মাননীয় ভাইস-চ্যান্সেলর মহোদয়ের বিরুদ্ধে শিক্ষক সমিতির নির্বাচন নিয়ে যেসকল অভিযোগ করা হয়েছে তা সম্পূর্ণরূপে ভিত্তিহীন। বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুন্ন করাসহ শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিনষ্ট করার পাশাপাশি মাননীয় ভাইস-চ্যান্সেলর মহোদয়ের ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্যই একটি গোষ্ঠীর নোংরা পদক্ষেপের অংশ হিসেবে এই সংবাদ সম্মেলন।

শিক্ষক সমিতির নির্বাচন পুরোপুরি শিক্ষকদের নিজস্ব বিষয়। এখানে ভাইস-চ্যান্সেলর মহোদয়ের হস্তক্ষেপের কোন সুযোগ নাই। যেহেতু ভিসি মহোদয় ভোটার নন সেহেতু তাঁর পক্ষে কোন প্যানেলকে ভোট দেয়ার প্রশ্নই ওঠেনা পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সম্মানিত অভিভাবক হিসেবে তাঁর পক্ষে কোন প্যানেলের পক্ষে অবস্থান নেয়ার কোন সুযোগ নেই। তিনি কেবল সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠানের আশাবাদ ব্যক্ত করেন।

গণসংযোগ বিভাগ, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে