ডাকসু নির্বাচনের সময় নির্ধারিত হওয়ায় অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতে দাবি উঠছে ছাত্র সংসদ নির্বাচনের। রাজশাহী বিশ্ববিদ্যালয়েও প্রস্তুতি শুরু হয়েছে রাকসু নির্বাচনের। আয়োজনের পরিবেশ বোঝার চেষ্টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। চাকসুর নেতাদের অভিযোগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আন্তরিক নয়।

সবশেষ ১৯৮৯-৯০ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ- রাকসুর নির্বাচন হয়। এরপর নানা অজুহাতে আর নির্বাচন হয়নি। ২৯ বছর পর, নির্বাচন আয়োজনে ছাত্র সংগঠনগুলোর সঙ্গে আলোচনায় বসতে যাচ্ছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। চলতি সপ্তাহেই আলোচনা শুরু করতে চায় চার সদস্যের কমিটি। প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ছাত্রনেতারা।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগসহ অন্যান্য ছাত্র সংগঠনগুলোও ছাত্র সংসদ নির্বাচনে একমত হয়েছে। আর বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে, নির্বাচন আয়োজনের পরিবেশ থাকলে তা অবশ্যই করা হবে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের সবশেষ ভোটও হয়েছিলো ১৯৯০ সালে। এরপর থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসন এখনও সুষ্ঠু পরিবেশে ভোট করার বিষয়ে আস্থাশীল নয়। আর প্রশাসনের আন্তরিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন সাবেক ছাত্রনেতারা।

পাবলিক বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন না হলেও শিক্ষক সমিতি, কর্মচারী সমিতিসহ বিভিন্ন সংগঠনের নির্বাচন নিয়মিতই অনুষ্ঠিত হয়ে আসছে।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে