পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী বুধবার (২৩ জানুয়ারী)। নির্বাচনে ২টি প্যানেলে ৩০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর আদর্শের চর্চা,ন্যায্য অধিকার আদায়, মর্যাদা রক্ষা ও উন্নয়নের ধারা অব্যাহত রাখার লক্ষ্য নিয়ে নির্বাচনে অংশগ্রহণকারী প্যানেল “বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ (নীলদল)”। উক্তপ্যানেলে সভাপতি পদপ্রার্থী হিসেবে ড.মোঃ হাসিবুর রহমান, সহ-সভাপতি পদপ্রার্থী হিসেবে ড. মুঃ আজিজুর রহমান , কোষাধ্যক্ষ পদপ্রার্থী হিসেবে মোঃ ইয়াহিয়া বেপারী,  সাধারণ সম্পাদক পদপ্রার্থী হিসেবে ড. মোঃ ফজলুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক পদপ্রার্থী হিসেবে মোঃ কামাল হোসেন এবং সদস্য পদপ্রার্থী হিসেবে মোঃ রেদওয়ানুজ্জামান, জান্নাত আরা ফেরদৌসী, মোঃ রফিকুল ইসলাম,  এ.এইচ. এম ইফতেখারুল ফেরদৌস, মোহাম্মদ  নূরুন্নবী, মোঃ জাহিদুল ইসলাম, মোঃ মাহমুদুল হাসান, মোঃ কামরুল হাসান, মনিরুল ইসলাম, মোঃ শাহজাদা মিয়া নির্বাচনে অংশগ্রহণ করছেন।

অপর দিকে বঙ্গবন্ধুর আদর্শ এবং মহান মুক্তিযুদ্বের চেতনার চর্চা করা, শিক্ষকদের সম অধিকার সম্মান ও মর্যাদা নিশ্চিত করা, শিক্ষকবান্ধব প্রশাসন ও দুর্নীতিমুক্ত ক্যাম্পাস গড়ার লক্ষ্য নিয়ে নির্বাচনে অংশগ্রহণকারী অপর প্যানেল ” বঙ্গবন্ধুর আদর্শ এবং মহান মুক্তিযুদ্ধের চেতনাধারনকারী প্রগতিশীল শিক্ষক সমাজ”। উক্ত প্যানেলে সভাপতি পদপ্রার্থী হিসেবে ড. মোহাম্মদ ওমর ফারুক, সহ-সভাপতি পদপ্রার্থী হিসেবে মোঃ গালিব হাসান, কোষাধ্যক্ষ পদপ্রার্থী হিসেবে বিমল কুমার দত্ত, সাধারণ সম্পাদক পদপ্রার্থী হিসেবে উত্তম কুমার চৌধুরী,যুগ্ম সাধারণ সম্পাদক পদপ্রার্থী হিসেবে মোঃ মাহমুদুল হাসান এবং সদস্য পদপ্রার্থী হিসেবে ড. মীর খালেদ ইকবাল চৌধুরী, ড. শেখ রাসেল আল আহমেদ, মোঃ হাফিজুর রহমান, দীপঙ্কর কুন্ডু, মোঃ তাওহীদুল ইসলাম ড.মোঃ আব্দুল্লাহ আল মামুন, মোঃ আশরাফুল ইসলাম, অদিতি বিশ্বাস, রতন কুমার পাল, এ.এইচ. এম. মুশফিকুর রহমান নবীন নির্বাচনে অংশগ্রহন করছেন।

নীলদলের সভাপতি পদপ্রার্থী  ড. মোঃ হাসিবুর রহমান কিছু বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপের অভিযোগ করে বলেন “নির্বাচনে আমরা জয়ের ব্যাপারে আশাবাদী। শিক্ষকরা আমাদেরকে স্বতস্ফূর্তভাবে ভোট দেবেন। আমরা উন্নয়নে বিশ্বাসী তাই নির্বাচনে জয়ের মাধ্যমে আমরা বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চাই।” অপর প্যানেলের সভাপতি পদপ্রার্থী  ড. ওমর ফারুক বলেন ” আমরা দূর্নীতিমুক্ত ও শিক্ষক বান্ধব প্রশাসন গড়ার প্রত্যয় নিয়ে আমাদের যাত্রা। আমরা আমাদের জয়ের ব্যাপারে আশাবাদী। আমরা শিক্ষকদের যৌক্তিক দাবী গুলো আদায়ে কাজ করবো। আমরা সবাইকে সাথে নিয়ে বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে কাজ করে যেতে চাই।”

প্রধান নির্বাচন কমিশনার মোঃ রাশেদুল ইসলাম এ ব্যাপারে বলেন- “সুষ্ঠু নির্বাচনের সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে।  ইতিমধ্যে ভোটার তালিকা প্রস্তুত সহ সকল কাজ শেষ পর্যায়ে রয়েছে।  সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যেই আমরা কাজ করে যাচ্ছি।” নির্বাচনে সহকারী নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করবেন ড. জিন্নাত রেহানা এবং মোঃ সারোয়ার হোসেন।

আকরাম নয়ন,
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ।।  বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে