ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারী’র সাথে সৌজন্য সাক্ষাত করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নব নির্বাচিত নেতৃবৃন্দ। সোমবার দুপুর ৩টায় সমিতির সভাপতি প্রফেসর ড. মোঃ কামাল উদ্দিন এবং সাধারণ সম্পাদক প্রফেসর ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া’র নেতৃত্বে সমিতির নেতৃবৃন্দ ভাইস চ্যান্সেলরের সভাকক্ষে এ সৌজন্য সাক্ষাতে মিলিত হন। এ সময় উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শাহিনুর রহমান।

সৌজন্য সাক্ষাতকালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের নিরঙ্কুশ বিজয় এবং প্রধানমন্ত্রী হিসেবে চতুর্থবারের মতো দায়িত্ব গ্রহণ করায় দেশরত্ন জননেত্রী শেখ হাসিনাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়।

এছাড়া বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে পারস্পরিক সহযোগিতার আশ্বাস প্রদানসহ হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বির্নিমানে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং শিক্ষক সমিতি এক ও ঐক্যবদ্ধ হয়ে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়।

ইসলামী বিশ্ববিদ্যালয়।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে