ডাকসু নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ঢাকা বিশ্ববিদ্যায় প্রশাসন। ভোট সামনে রেখে ৭ সদস্যের আচরণবিধি প্রণয়ন কমিটি গঠন হয়েছে শনিবার। এর আগে ৫ অধ্যাপককে নিয়োগ দেয়া হয় রিটার্নিং কর্মকর্তা হিসেবে।

প্রায় দুই যুগ ধরে নির্বাচন না হওয়ায় ২০১২ সালে হাইকোর্টে রিট করেন কজন শিক্ষার্থী। গত বছরের ১৭ জানুয়ারি ৬ মাসের মধ্যে ভোটের নির্দেশ দেয় আদালত। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ চেম্বার জজ আদালতে গেলে স্থগিত হয় হাইকোর্টের আদেশ। পরে ৬ জানুয়ারি সে স্থগিতাদেশ তুলে নেয় আপিল বিভাগ।

আদালতের আদেশ অনুযায়ী ৩১ মার্চের মধ্যেই নির্বাচন করার কথা জানায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সম্প্রতি ছাত্র সংগঠনগুলোর সঙ্গে মতবিনিময় সভায় ভোটের জন্য পুরোপুরি প্রস্তুত থাকার কথা জানায় ছাত্রলীগ, তবে, তফসিলের আগে ক্যাম্পাসে সহাবস্থান নিশ্চিতের দাবি জানায় ছাত্রদল ও বাম সংগঠনগুলো।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে