শনিবার (১৯ জানুয়ারি)  পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগে পদার্থবিজ্ঞান সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন বিভাগের বর্তমান চেয়ারম্যান প্রিতম কুমার দাস। নির্বাচনে সবচেয়ে বেশি ভোট পেয়ে (৯৩ টি) সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন মোঃ নাহিদ হাসান । তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ ফরহাদ আহমেদ পেয়েছেন ৫৯ ভোট।

সমিতির ৮ টি পদের জন্য নির্বাচন অনুষ্ঠিত হয় । অন্যান্য পদে নির্বাচিতরা হলেন -যুগ্ম সাধারন সম্পাদক হিসেবে শাহেদ জামিল হীরা, সাংস্কৃতিক সম্পাদক পদে মোঃ হামিদুর রহমান, সহ সাংস্কৃতিক সম্পাদক পদে মোঃ মেহেদী হাসান, ক্রীড়া সম্পাদক পদে এ কে এম রুকুনুজ্জামান, সমাজ কল্যাণ সম্পাদক পদে মোঃ ইউসুফ আলী রিঙ্কু, সেমিনার বিষয়ক সম্পাদক পদে তুষার কুমার, বিতর্ক প্রতিযোগিতা বিষয়ক সম্পাদক পদে মোঃ ছামিদুল হক।

নবনির্বাচিত সাধারন সম্পাদক মোঃ নাহিদ হাসান বিডি টাইমস নিউজকে বলেন- “শিক্ষার্থীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে সম্মানিত শিক্ষকবৃন্দের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করব। শিক্ষার্থীরা যে আশা নিয়ে আমাকে নির্বাচিত করেছে তা পূরণ করার ব্যাপারে এবং বিভাগের উন্নয়নের জন্য কাজ করব।“

নির্বাচন নিয়ে সদ্য সাবেক সাধারন সম্পাদক মোঃ কামরুজ্জামান নতুন সভাপতি ও সাধারন সম্পাদক কে অভিনন্দন জানান এবং বলেন “নির্বাচিত সভাপতি ও সাধারন সম্পাদক শিক্ষার্থীদের জন্য ভালো হয় এমন কাজ করার মধ্যমে বিভাগকে আরও সমৃদ্ধ করবেন।“

নির্বাচন পরিচালনা করেন পদার্থবিজ্ঞান বিভাগের তিন জন শিক্ষক । বিভাগের সকল শিক্ষার্থীরা এতে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন ।

আকরাম নয়ন,
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ।।  বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে