ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে নতুন সভাপতি হিসেবে দায়িত্বভার গ্রহন করেছেন প্রফেসর ড. মোসাঃ সালমা সুলতানা। আজ (রবিবার) সকালে রবীন্দ্র-নজরুল কলা ভবনে ইংরেজি বিভাগের সভাপতির কার্যালয়ে এক আনুষ্ঠানিকতার মধ্যদিয়ে দিয়ে তিনি দায়িত্ব গ্রহণ করেছেন।

বিদায়ী সভাপতি প্রফেসর ড. এ এইচ এম আক্তারুল ইসলামের সভাপতিত্বে ও প্রফেসর ড. মিয়া মোঃ রসিদুজ্জামানের পরিচালনায় দায়িত্ব গ্রহন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য ড. মো: হারুন-উর-রশিদ আসকারী। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য ড. মো: শাহিনুর রহমান, ট্রেজারার ড. মো: সেলিম তোহা। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. নাসিম বানু, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. অরবিন্দ সাহা, বায়োলজিক্যাল সায়েন্স অনুষদের ডিন প্রফেসর ড. মোহাঃ আনোয়ারুল হক স্বপন, শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মোঃ কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক প্রফেসর ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া, শিক্ষক সমিতির সাবেক সভাপতি প্রফেসর ড. মোঃ মাহবুবুর রহমান, বিভাগের সাবেক সভাপতি প্রফেসর ড. মোঃ মামুনুর রহমান ও প্রফেসর ড. মোঃ মিজানুর রহমান, সদ্য বিদায়ী সভাপতি ড. এ. এইচ এম আক্তারুল ইসলাম জিল্লু এবং নয়া সভাপতি ড. সালমা সুলতানা।

প্রধান অতিথির বক্তৃতায় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারী (ড. রাশিদ আসকারী) বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের অন্যতম সফল ও সার্থক বিভাগ হচ্ছে ইংরেজি বিভাগ। তিনি বলেন, বিদায়ী সভাপতি ফরিদপুর টাইমস্ বিশ্ববিদ্যালয়ের নয়া ভিসি হিসেবে নতুন কর্মস্থলে দক্ষতার সাথে বিশ্ববিদ্যালয়কে নতুন আঙ্গিকে গড়ে তুলবেন এই প্রত্যাশা করি।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতায় প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শাহিনুর রহমান বলেন, এ বিভাগের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা বন্ধু সুলভ বলেই আজ এ বিভাগটি এত উন্নত হয়েছে। বিদায়ী সভাপতির অসমাপ্ত কাজ নতুন সভাপতির মাধ্যমে সম্পন্ন হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

অপর বিশেষ অতিথি ট্রেজারার প্রফেসর ড. মোঃ সেলিম তোহা বলেন, বিদায়ী সভাপতি ইংরেজি বিভাগে নতুন জাগরণ সৃষ্টি করেছিলেন। নতুন সভাপতির মাধ্যমে আরও নব জাগরণের সুচনা হবে এই প্রত্যাশা করি।

অনুষ্ঠানে বিদায়ী সভাপতি প্রফেসর ড. এ এইচ এম আক্তারুল ইসলাম জিল্লু বলেন, ছাত্র জীবনে আমি এই  বিভাগের ছাত্র ছিলাম। সৌভাগ্যবশতঃ এ বিভাগে চাকুরীর সুবাধে বিভাগটিকে নিজের মতো করে গড়ে তোলার চেষ্টা করেছি। আশারাখি নতুন সভাপতির কর্মদক্ষতায় বিভাগের আরও উন্নয়ন হবে।

নয়া সভাপতি প্রফেসর ড. মোসাঃ সালমা সুলতানা বলেন, আপনাদের সকলের ভালবাসায় সিক্ত হয়ে নিজেকে ধন্য মনে করছি। তিনি বলেন, আমার উপর অর্পিত দায়িত্ব আমি যেন সততা ও নিষ্ঠার সাথে পালনের মাধ্যমে বিভাগের আরও উন্নয়ন ঘটিয়ে আপনাদের প্রত্যাশা পুরন করতে পারি, এজন্য আমি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করি।

ড. সালমা আগামী তিন বছরের জন্য নিয়োগপ্রাপ্ত হয়েছেন। তিনি বিদায়ী সভাপতি ড. আক্তারুল ইসলামের স্থলাভিষিক্ত হলেন।

অনুষ্ঠান শেষে বিদায়ী ও নতুন সভাপতিকে বিভাগের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করা হয়।

প্রিতম মজুমদার,
ইসলামী বিশ্ববিদ্যালয় ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে