ইসলামী বিশ্ববিদ্যালয়ের গবেষণা কার্যক্রম পর্যবেক্ষণ, গবেষণামূলক পান্ডুলিপি সম্পর্কে ধারণা লাভ এবং বিশ্ববিদ্যালয়ের জমাকৃত ধর্মীয় বিষয়ে প্রবন্ধসমূহ অবলোকন বিষয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের সাথে ইসলামিক ফাউন্ডেশনের প্রতিনিধি পর্যায়ের যৌথসভা অনুষ্ঠিত হয়েছে।

আজ (১২ জানুয়ারি) ইসলামী বিশ্ববিদ্যালয়ের ধর্মতত্ব অনুষদের ডিন প্রফেসর ড. আ.ফ.ম আকবর হোসাইন এর সভাপতিত্বে তাঁর ডিন অফিসে দিনব্যাপী এ যৌথসভা সভায় উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক (গবেষণা বিভাগ) নূর মোহাম্মদ আলম, সাবেক পরিচালক আবু হেনা মোস্তফা কামাল ও গবেষণা সহকারী (গবেষণা বিভাগ) মোঃ আনোয়ারুল হক, ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল-কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি প্রফেসর ড. মোঃ লোকমান হোসেন, আল-ফিকহ বিভাগের প্রফেসর ড. আবু বক্কর মোঃ জাকারিয়া, দাওয়া এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি প্রফেসর এস এম রেজওয়ান, আরবী ভাষা সাহিত্য বিভাগের সভাপতি প্রফেসর ড. মুহাম্মদ মাহবুবুর রহমান, আল-কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ড. মোঃ আমিনুল ইসলাম, আল-হাদিস বিভাগের সভাপতি প্রফেসর ড. মুহাম্মদ আশরাফুল আলম, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সভাপতি প্রফেসর ড. মোঃ আনোয়ার হোসেন, আল-ফিকহ বিভাগের সহযোগি অধ্যাপক ড. মোহাম্মদ নাছির উদ্দিন এবং তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিসের উপ-পরিচালক মোঃ আতাউল হক।

সভায় ইসলামী বিশ্ববিশ্ববিদ্যালয় এবং ইসলামিক ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে গবেষণা কার্যক্রম পরিচালনা, বই ও গবেষণা পত্র প্রকাশনা এবং সেমিনার, সিম্পোজিয়াম আয়োজনের বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।

যৌথসভার পূর্বে ইসলামিক ফাউন্ডেশনের প্রতিনিধি দল ভাইস চ্যান্সেলরের কার্যালয়ে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারী (ড. রাশিদ আসকারী), প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শাহিনুর রহমান এবং ট্রেজারার প্রফেসর ড. মোঃ সেলিম তোহার সাথে মতবিনিময় করেন।

উল্লেখ্য যে ১০ জানুয়ারি ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামিম মোহাম্মদ আফজালের সাথে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. রাশিদ আসকারীর এক মতবিনিময় অনুষ্ঠিত হয়। সে সময় উভয় প্রতিষ্ঠানের মধ্যে যৌথভাবে গবেষণা কার্যক্রম, বৃত্তি প্রদান, সেমিনার, সিম্পোজিয়াম আয়োজন ও বিভিন্ন গবেষণা মুলক গ্রন্থ প্রকাশের সিদ্ধান্তের আলোকে আজকের এই যৌথসভা অনুষ্ঠিত হয়।

ইসলামী বিশ্ববিদ্যালয় ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে