একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে বিজয় অর্জন করায় বঙ্গবন্ধু কন্যা ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বাংলাদেশ আওয়ামী লীগকে ‘মুক্তিযুদ্ধের চেতনায় প্রগতিশীল শিক্ষক সমাজ’-এর পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরের মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধুর আদর্শ লালনকারী আওয়ামী সমর্থিত শিক্ষকদের এই সংগঠন মনে করে, দেশের নির্বাচনের ইতিহাসে গৌরবময় এই বিজয়ে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি টানা তৃতীয়বারের মতো ক্ষমতায় আসায় দেশের উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। এছাড়াও আমরা মনে করি, দেশের স্বাধীনতা-সংগ্রামে নেতৃত্ব দানকারী ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে সরকার গঠন করতে যাওয়া মহাজোট আসন্ন বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী যথাযথভাবে উদ্যাপন করার মাধ্যমে ২০৪১ সালের মধ্যে উন্নত রাষ্ট্রে পরিণত হওয়ার স্বপ্ন বাস্তবায়ন করার পথে অনেকখানি এগিয়ে যাবে।

স্বাধীনতার স্বপক্ষের শক্তির এই বিজয়ের সন্ধিক্ষণে আমরা হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করার পাশাপাশি তাঁর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ূ কামনা করছি।

মুক্তিযুদ্ধের চেতনায় প্রগতিশীল শিক্ষক সমাজ
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে