ভুল ও বিভ্রান্তকর তথ্য ছড়ানোর অভিযোগে বাংলাদেশ থেকে খোলা ৯টি পেইজ ও ৬টি অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে ফেইসবুক। বৃহস্পতিবার সন্ধ্যায় ফেইসবুকের নিউজরুমে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।

বন্ধ হওয়া পেইজগুলোর মধ্যে আছে বিডিএসনিউজ টুয়েন্টি ফোর ডটকম, বিবিসি-বাংলা নামে ভুয়া অ্যাকাউন্ট, নিউজ দিনরাত টুয়েন্টি ফোর ডটকম। তবে কোন ছয়টি অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে সে তথ্য প্রকাশ করেনি তারা। ইন্টারনেটে নিরাপত্তা হুমকি মোকাবিলায় কাজ করা গ্রাফিকা নামে একটি কোম্পানিকে দিয়ে তদন্ত শেষে, এসব বন্ধ করে দেয় ফেইসবুক।

তারা জানিয়েছে, বন্ধ হওয়া পেইজ ও অ্যাকাউন্টগুলো থেকে ভুয়া তথ্য ছড়ানো হচ্ছিল। এদিকে গুজব ছড়ানোর অভিযোগে ডিজিটাল সিকিউরিটি আইনে রাজধানীর শ্যামলী থেকে তিন জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

 

নিউজ ডেস্ক  ।।  বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে