কুষ্টিয়া জেলা জিয়া পরিষদের কমিটি গঠনকে কেন্দ্র করে সৃষ্ট দ্বন্দের ঘটনায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. এমতাজ হোসেনকে শারীরিক ভাবে লাঞ্ছিত ও মারধর করেছেন বিশ্ববিদ্যালয়ে এক কর্মকর্তা। ড. এমতাজ জিয়া পরিষদের মহাসচিব এবং ইবি শিক্ষক সমিতির সভাপতি ছিলেন।
জানা যায়, ঐ কর্মকতার নাম মানজারুল আলম মিরু, তিনি বিশ্ববিদ্যালয়ে উপ- রেজিস্টার হিসাবে কর্মরত। বুধবার (১২ ডিসেম্বর) সন্ধ্যার বিশ্ববিদ্যালয়ে অবস্থানরত শিক্ষক ডরমিটরিতে ঐ শিক্ষকের নিজ কক্ষে মারধরের ঘটনা ঘটে। জানা যায়, বুধবার সন্ধ্যা ৬টার দিকে বিশ্ববিদ্যালয়ের ডরমিটরিতে নিজ কক্ষে বিশ্রাম করছিলেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ড. এমতাজ হোসেন। কুষ্টিয়া জেলা জিয়া পরিষদের কমিটি অনুমোদের বিষয়ে ড. এমতাজ ও কর্মকর্তা মানজুরুল আলমের মাঝে কথাকাটি ও বাগবিতাণ্ড হয়, পরে মানজারুল ড. এমতাজকে শারীরিক ভাবে লাঞ্ছিত করে।
এই ঘটনাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় প্রশাসন মানজুরুল আলমকে সাময়িক বরখাস্ত করেছে বলে জানিয়েছেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ। এই বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান বলেন কর্মকর্তার হাতে শিক্ষক লাঞ্ছিত বিষটি খুবই দুঃখজনক। অভিযুক্ত কর্মকতার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রিতম মজুমদার,
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ
























