যারা হাজার কোটি টাকা লোপাট করে নিয়েছে তাদের ব্যাপারে এনবিআর এর কোন মাথা ব্যাথা নেই বলে মন্তব্য করেছেন গণফোরাম সভাপতি ও ঐক্যফ্রন্টের শীর্ষনেতা ডঃ কামাল হোসেন।
দেশে গনতন্ত্র নেই বলে মানবাধিকার নিশ্চিত হচ্ছে না উল্লেখ করে তিনি বলেন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড উদ্বেগজনক হারে বাড়ছে। একই সঙ্গে বাড়ছে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটকের পর বিনাবিচারে হত্যার ঘটনাও। বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে বাংলাদেশ মানবাধিকার পর্যবেক্ষণ পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব বলেন।
এসময় আইন প্রণয়নকারী এবং প্রয়োগকারী সংস্থার কাছে এর কারণ জানতে চান ডঃ কামাল। এছাড়া ৩১ ডিসেম্বর এর মধ্যে বিচার বহির্ভূত হত্যা, গুমের তদন্তে কমিটি গঠনের দাবিও জানান ডক্টর কামাল হোসেন।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ





























