বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর (বেরোবি)-এ ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাস্যুরেন্স সেল (IQAC)-এর ওয়েবসাইট, অফিস এবং সভাকক্ষ উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার (৮ ডিসেম্বর, ২০১৮) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ৩য় তলার তিনটি কক্ষ নিয়ে প্রাথমিকভাবে IQAC-এর অফিস এবং সভাকক্ষ উদ্বোধন করা হয়।
বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহ প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে এর অফিস ও সভাকক্ষের উদ্বোধন করেন। পরে ভাইস-চ্যান্সেলর আইকিউএসসি’র ওয়েবসাইট উদ্বোধনসহ পৃথক দুই মাসের মাসিক বুলেটিন এর মোড়ক উম্মোচন করেন।

এরপর সেখানে IQAC-এর পরিচালক প্রফেসর ড. নাজমুল হক-এর সভাপতিত্বে একটি সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়। এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মোঃ মোরশেদ হোসেন, মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ ফেরদৌস রহমান, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক তাবিউর রহমান প্রধান, রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান এইচ.এম.তারিকুল ইসলাম, সহকারী প্রক্টর ড. মোঃ রুহুল আমিন, IQAC-এর অতিরিক্ত পরিচালক মোঃ আবুল কালাম আজাদ উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান মোঃ দেলোয়ার হোসেন, জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগের সহকারী প্রশাসক আসিফ আল মতিন, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের সহকারী পরিচালক মো: হুমায়ুন কবীর, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোঃ শরিফুল ইসলাম, পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের অতিরিক্ত পরিচালক এ.টি. জি. এম. গোলাম ফিরোজ, পিএস টু ভিসি মোঃ আমিনুর রহমান, WRTI- সিনিয়র সায়েন্টিফিক অফিসার ড. প্রসন্নজিৎ সরকার, সংস্থাপন শাখার কর্মকর্তা মোঃ তানজুরুল ইসলাম এবং জনসংযোগ দপ্তরের কর্মকর্তা মোঃ আরিফুল ইসলামসহ আইকিউএসসি’র কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

আইকিউএসসি’র নতুন অফিস-সভাকক্ষ, ওয়েবসাইটের উদ্বোধন এবং মাসিক বুলেটিন প্রকাশের মধ্যদিয়ে বিশ্ববিদ্যালয়টিতে আইকিউএসসি’র সেবার পরিধি বৃদ্ধি পাবে।
নিউজ ডেস্ক, বিডি টাইম্স নিউজ
























