শেষ দিনে রাজধানীর কর অফিসগুলোতে সকাল থেকেই ছিল করদাতাদের ভিড়। মেলার মতো আঞ্চলিক অফিসগুলোতে সহজে কর দিতে পারায় খুশি করদাতারা। জরিমানা ছাড়া ব্যক্তিশ্রেণির করদাতার আয়কর বিবরণী বা রিটার্ন জমার শেষ দিন আজ। শেষ সময়ে মাঠ পর্যায়ের কর অফিসগুলোতে ভিড় করছেন করদাতারা। কর মেলার আদলে সেবা পাওয়ায় সন্তুষ্টির কথা জানিয়েছেন অনেকে। গত বছরের চেয়ে এবার প্রায় ৩০ শতাংশ বেশি রিটার্ন জমা হবে বলে আশা করছে জাতীয় রাজস্ব বোর্ড।

আয়কর বিবরণী জমার শেষ দিন ৩০ নভেম্বর হলেও দিনটি সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় সময় বাড়ায় জাতীয় রাজস্ব বোর্ড। রিটার্ন জমা সহজ করতে আয়কর মেলা ও আয়কর সপ্তাহসহ বেশকিছু উদ্যোগ নেয় জাতীয় রাজস্ব বোর্ড। অনলাইনেও রিটার্ন দাখিলের ব্যবস্থা করা হয়। এনবিআরের তথ্যে, গত বছর প্রায় ১৬ লাখ রিটার্ন জমা হয়। এবার তা ৩০ শতাংশ বেশি হবে বলে আশা তাদের।

নির্ধারিত সময়ে যারা আয়কর রিটার্ন জমা দিতে ব্যর্থ, তাদের জন্য সময় আবেদনের ব্যবস্থা রেখেছে এনবিআর। তবে এ জন্য নির্ধারিত করের ওপর সুদের পাশাপাশি জরিমানা গুনতে হবে।

নিউজ ডেস্ক, বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে