ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারী (রাশিদ আসকারী), উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহিনুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. মোঃ সেলিম তোহা এবং রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস. এম. আব্দুল লতিফ বিশ্ববিদ্যালয়ের দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ড. শহীদুল ইসলাম নূরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। পৃথক-পৃথক শোক-বার্তায় তাঁরা মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
এছাড়াও থিওলজি এন্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর ড. আ. ফ. ম. আকবর হোসাইন, দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি প্রফেসর ড. শহীদ মুহাম্মদ রেজওয়ান, ইসলামিক বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মোঃ মিজানূর রহমান ও সাধারণ সম্পাদক প্রফেসর ড. মোহাম্মদ অলী উল্যাহ প্রমুখ প্রফেসর ড. শহীদুল ইসলাম নূরীর মৃত্যুতে শোক জানিয়েছেন।
নিউজ ডেস্ক ।। বিডি টাইমস নিউজ


























