গণফোরামে যোগ দিয়েছেন আওয়ামী লীগের সাবেক তথ্য প্রতিমন্ত্রী আবু সাইয়িদ। আজ সোমবার গণফোরামে যোগ দিয়ে দুপুরে গণফোরামের আরামবাগ অফিস থেকে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর আগে আবু সাইয়িদ পাবনা-১ থেকে আওয়ামী লীগের মনোনয়নপত্র কেনেন কিন্তু মনোনয়ন পাননি। আওয়ামী লীগ থেকে মনোনয়ন পায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামছুল হক টুকু।

সংস্কারপন্থী নেতা হিসেবে পরিচিত ছিলেন আবু সাইয়িদ। তিনি ১৯৯৬-২০০১ সালে আওয়ামী লীগের তথ্য প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

নিউজ ডেস্ক, বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে