দক্ষিণ এশিয়ার দেশগুলোর উন্নয়নে কাজে আসছে না- সার্ক। অর্থনৈতিক উন্নয়নে নতুন আঞ্চলিক কাঠামো প্রয়োজন বলে মনে করে সেন্ট্রার ফর পলিসি ডায়ালগ-সিপিডি। সকালে রাজধানীর একটি হোটেলে সিপিডির এক গবেষণায় এসব তথ্য উঠে আসে।
দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক উন্নয়নে ১৯৮৫ সালে গঠিত হয় দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা- সার্ক। বাংলাদেশ, ভারত, পাকিস্তানসহ ৮টি দেশ এর সদস্য। তবে অর্থনৈতিক উন্নয়নের কথা বলা হলেও তেমন কার্যকর ভূমিকা রাখতে পারছে না সার্ক, বলছে সিপিডি। গবেষণা সংস্থাটির তথ্যে, গেল আট বছরে দক্ষিণ এশিয়ায় বেকারত্বের হার বেড়েছে প্রায় ৪ শতাংশ। বাড়ছে দারিদ্র্যও। আর তাই নতুন আঞ্চলিক কাঠামো গঠনের পরামর্শ বিশ্লেষকদের।

বৈশ্বিক অবস্থার সঙ্গে তাল মিলিয়ে দক্ষিণ এশিয়াকেও সামনে এগোতে হবে মনে করেন তিনি। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সরকারি সংস্থা ও মন্ত্রণালয়গুলোর সমন্বয়ের ওপর জোর দেন বিশ্লেষকেরা। এসডিজি অর্জনে দক্ষিণ এশিয়ার দেশগুলোতে সুশাসন প্রয়োজন বলে মনে করেন গবেষকেরা।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ




























