বিচারিক আদালতে ২ বছরের বেশি সাজা হলে আপিল বিচারাধীন অবস্থায় কোনো ব্যক্তি নির্বাচনে অংশ নিতে পারবে না বলে জানিয়েছে হাইকোর্ট। তবে আপিলে দণ্ড স্থগিত ও জামিন হলে ভোটে প্রার্থী হওয়ার সুযোগ আছে।
বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের বেঞ্চ এ আদেশ দিয়েছে। আদালতের এ আদেশে দুই দুর্নীতি মামলায় ১৭ বছরের দণ্ডপ্রাপ্ত খালেদা জিয়ার ভোটে অংশ নিতে পারবেন না বলে জানিয়েছেন দুদকের আইনজীবী।
পাশাপাশি দণ্ড ও সাজা বাতিলের আবেদন খারিজ হওয়ায় বিএনপি নেতা আমান উল্লাহ আমান, ড. এ জেড এম জাহিদ, ওয়াদুদ ভূইয়া, মো. আব্দুল ওয়াহাব, মশিউর রহমান নির্বাচনে আযোগ্য হবেন বলেও জানান তিনি।
নিউজ ডেস্ক, বিডি টাইম্স নিউজ




























