কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করেছেন দলটির ৫ নেতা, সোমবার বিকালে ঢাকার পুরনো কেন্দ্রীয় কারাগারে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন তারা।
ঐক্যফ্রন্টকে সঙ্গে নিয়ে নির্বাচনে লড়ার জন্য দলের নেতাদের নির্দেশনা দিয়েছেন কারাবন্দী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। সোমবার বিকেলে দলের শীর্ষ ৫ নেতা কারাগারে দেখা করতে গেলে এই নির্দেশনা দেন তিনি। প্রায় দেড় ঘন্টার বৈঠকে খালেদা জিয়া মূলত নির্বাচনের কৌশল কি হবে সে ব্যাপারেই নেতাদের নির্দেশনা দেন বলে জানা গেছে।
প্রায় তিন মাস পর দলের চেয়ারপারসনের সাথে দেখা করতে কারা ফটকে বিএনপি নেতারা। নির্বাচনে যাবার সিদ্ধান্ত নেয়ার পর এটি খালেদা জিয়ার সাথে দলের মহাসচিবসহ শীর্ষ নেতাদের প্রথম সাক্ষাত। প্রায় দেড় ঘণ্টার আলোচনায় কথা হয় নির্বাচন ও জোটবদ্ধ রাজনীতি নিয়ে। ঐক্যফ্রন্টকে সাথে নিয়ে নির্বাচনের যাওয়ার বিষয়টি ইতিবাচকভাবে নিয়েছেন খালেদা জিয়া।

সাক্ষাতশেষে দলের মহাসচিব সাংবাদিকদের ব্রিফ করেন। কথা বলেন, খালেদা জিয়ার শারিরিক অবস্থা নিয়েও। সাক্ষাতে উপস্থিত একাধিক নেতা বলেন, খালেদা জিয়ার পক্ষে কোনো কারণে নির্বাচন করা সম্ভব না হলে সেক্ষেত্র ওই তিন আসনে মনোনয়নের প্রক্রিয়া কি হবে সেটা নিয়েও নির্দেশনা দেয়া হয় সাক্ষাতে।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ




























