বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর (বেরোবি)-এ ক্যাম্পাস নেটওয়ার্ক এর উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার (১০ নভেম্বর, ২০১৮) বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমটির উদ্বোধন করা হয়।

বিডিরেন-এর সার্বিক সহযোগীতায় তৈরী নেটওয়ার্ক কার্যক্রমটি বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহ কন্ট্রোল রুমের একটি সুইচ প্রেস করে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন বিডিরেন সাব প্রজেক্ট বেরোবি ম্যানেজার প্রফেসর ড. মোঃ তাজুল ইসলাম, বিডিরেন সাব প্রজেক্ট সদস্য এবং পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস এর পরিচালক প্রফেসর ড. আর এম হাফিজুর রহমান, সাইবার সেন্টারের পরিচালক মুহাঃ শামসুজ্জামান, পরিসংখ্যান বিভাগের বিভাগীয় প্রধান ড. মোঃ রশীদুল ইসলামসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

উল্লেখ্য, প্রথমবারের মত এই বিশ্ববিদ্যালয়ে চালু হওয়া এই কার্যক্রমের মধ্যদিয়ে বিশ্ববিদ্যালয়ের সকল ভবনসহ গোটা বিশ্ববিদ্যালয় পরিবার এর সুফল পাবে এবং প্রশাসনিক-একাডেমিক কার্যক্রমে গতি সঞ্চারিত হবে।

বেরোবি নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে