আজ শুক্রবার থেকে শুরু হয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (২০১৮-১৯) সেশনের ভর্তি পরীক্ষা। এ বছর ‘বি’ ইউনিটের মাধ্যমে শুক্রবার বিকাল ৩টায় ভর্তি পরীক্ষা শুরু হয় । এদিকে প্রথম দিন এক শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হলেও দ্বিতীয় দিন শনিবার (১০নভেম্বর) সকাল ১০টা ও বিকাল ৩টায় দুই শিফটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এদিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছাড়াও ‘এ’ ইউনিটে ১৮টি, ‘বি’ ইউনিটে ১৫টি এবং ‘সি’ ইউনিটে ৮টি কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। জানা যায়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ সেশনের ভর্তি পরীক্ষায় ‘বি’ ইউনিটের (কলা, সামাজিক বিজ্ঞান ও আইন অনুষদ) আটটি বিভাগে ৪৫০টি আসনের বিপরীতে ২৪ হাজার ২৩২ জন শিক্ষার্থী এবং ‘সি’ ইউনিটের (ব্যবসায় শিক্ষা অনুষদ) চারটি বিভাগে ২৪০টি আসনের বিপরীতে ১২হাজার ১৮৯জন শিক্ষার্থী আবেদন করেছেন।

এছাড়া ‘এ’ ইউনিটের একটি আসনের বিপরীতে ৭৭ জন, ‘বি’ ইউনিটে একটি আসনের বিপরীতে ৫৪জন এবং ‘সি’ ইউনিটে একটি আসনের বিপরীতে ৫১জন ভর্তিচ্ছু ভর্তি পরীক্ষায় অংশ গ্রহন করে। এদিকে পরিক্ষার হল পরিদর্শন করেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. ইমরান কবির চৌধুরী, রেজিষ্টার আবু তাহের, প্রক্টর কাজী কামাল উদ্দিনসহ অন্যান্যরা।
তারিকুল ইসলাম শিবলী,
কুমিল্লা নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ


























