“সফল হতে চর্চার বিকল্প নেই” বললেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর (বেরোবি)’র ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহ।

বৃহস্পতিবার (০৮/নভেম্বর/১৮) সকালে ব্র্যাক বিশ্ববিদ্যালয় সেন্টার ফর পিচ এ্যান্ড জাস্টিস আয়োজিত বেরোবি’র নারী শিক্ষার্থীদের তৃতীয় ব্যাচের দুই দিনব্যাপী চলা ব্যবসায়িক পরিকল্পনা বিষয়ক কর্মশালার সমাপনী দিনের উদ্বোধনী বক্তব্যে একথা বলেন।অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, এসকল কর্মশালা থেকে অর্জিত জ্ঞান বেশী বেশী চর্চা করার এবং প্রয়োগ করার মধ্যদিয়েই সফলতা অর্জন সম্ভবপর হবে। ধারাবাহিকভাবে চলা এসকল কর্মশালা আয়োজন করার জন্য আয়োজক প্রতিষ্ঠানটির প্রতি কৃতজ্ঞতাও জ্ঞাপন করেন।

ব্র্যাক লার্নিং সেন্টার রংপুরে দুই দিনের এই কর্মশালা পরিচালনা করেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়
সেন্টার ফর পিচ এ্যান্ড জাস্টিস-এর উদ্যোক্তা বিশেষজ্ঞ পারভিন এস হুদা, সহ-প্রশিক্ষক মোহসিনা আশরাফ, গবেষণা সহযোগী জিয়া উদ্দিন এবং প্রতিষ্ঠানটির কর্মকর্তা সাকিব আলম। এতে অংশনেয় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ড. ওয়াজেদ রির্সাচ এন্ড ট্রেনিং
ইনস্টিটিউটসহ ২১টি বিভাগ থেকে বাছাইকৃত নারী শিক্ষার্থীবৃন্দ। কর্মশালা শুরু হয়
গতকাল ৭ নভেম্বর বুধবার সকালে।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে