ইসলামী বিশ্ববিদ্যালয় সাধারণ কর্মচারী সমিতি তাদের মাসিক বেতন থেকে কর্তিত ৩৮ হাজার টাকা খালেদা জিয়া হলের মরহুম মালী আইয়ুব আলীর পরিবারের নিকট হস্তান্তর করেছে।

আজ (৬ নভেম্বর) ভিসি অফিসে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো: হারুন-উর-রশিদ আসকারীর নিকট থেকে মৃত আইয়ুব আলীর বড় ছেলে বাবুল হোসেন উক্ত টাকা গ্রহণ করেন। ট্রেজারার প্রফেসর ড. মো: সেলিম তোহা, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস. এম. আব্দুল লতিফ, প্রক্টর প্রফেসর ড. মো: মাহবুবর রহমান ছাড়াও এসময় সেখানে উপস্থিত ছিলেন সমিতির সভাপতি মো: আতিয়ার রহমান, সাধারণ সম্পাদক মো: শাহিনুর ইসলামসহ অন্যান্য সদস্যবৃন্দ।

ইসলামী বিশ্ববিদ্যালয় ।।  বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে