ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ-এর ক্যাম্পাস’বি সেমিনার রুমে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়। রাস্তায় বেড়ে ওঠা কুকুর, বিড়াল বা অন্য সকল প্রাণীদের বেহাল দশা থেকে এবং মুষ্টিমেয় কিছু লোকের অযাচিত আচারন থেকে, বিপথগামী প্রাণীদের রক্ষার্থে করনীয় ও বর্জনীয় সম্পর্কে আলোচনা হয় এ সভায় ।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‘রবিনহুড দ্য অ্যানিম্যাল রেস্কিউয়ার সংস্থার’ প্রতিষ্ঠাতা ও প্রধান, আফজাল খান। তিনি এ পর্যন্ত ৫ শত কুকুর ও বিড়াল উদ্ধার করেছেন, যার ৪৮ টা এখনও তার নিজের বাসায় আছে । তিনি বিভিন্ন এলাকায় গিয়ে ৭ তলা, ১০ তলা থেকে কুকুর, বিড়াল উদ্ধার করে থাকেন । তিনি এখন পর্যন্ত যতগুলো কুকুর, বিড়াল উদ্ধার করেছে, সবগুলোরই কোনো না কোনো শারীরিক সমস্যা ছিল ।২০১০ সাল থেকে তিনি একাজ শুরু করেন, তার সংস্থার নাম ‘আফজাল অ্যানিম্যাল ট্রাস্ট বাংলাদেশ’ যাকে সবাই রবিনহুড নামেই চেনে। ২০১৪ সালে আমাদের দেশে কুকুর মারা অবৈধ ঘোষিত হয়, এতে তারা সরকার থেকে ইতিবাচক সমর্থন পেয়েছেন । তিনি বলেন,” প্রত্যেক এলাকা থেকে আমাদের কিছু স্বেচ্ছাসেবক দরকার যারা রেস্টুরেন্টের বাদ বা নষ্ট হওয়া খাবার গুলো কুকুরদের ব্যাবস্থা করে দিবে, যেন তারা ঠিকমত খাবার পায়” ।

সভার বিশেষ অতিথি জনপ্রিয় নাটক-অভিনেতা ও গায়ক জন কবির বলেন, “ধর্মীয় দৃষ্টি-ভঙ্গির কারনে আমাদের দেশে অনেকই বাসায় কুকুর বা বিড়াল গ্রহণ করেনা। তাই বাসায় না নিয়েও আমারা চাইলে কুকুর-বিড়ালদের সাহায্য করতে পারি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, যখন আমরা গাড়ি চালাই তখন আমাদের বিশেষভাবে সতর্ক থাকা উচিত, কারণ কুকুর-বিড়াল কখনও ব্যাথা পেলে সেটা বলতে পারেনা যে তারা ব্যাথা পেয়েছে । তাই প্রাণীদের প্রতি সদয় হন” উক্ত, আলোচনা সভায় আর উপস্থিত ছিলেন ইউল্যাব সোশ্যাল ওয়ালফেয়ার ক্লাবের উপদেষ্টা, সেলিমা কাদের চৌধুরী ও ইউল্যাব কো-কারিকুলার অফিসের কার্যনির্বাহী সদস্য আবু রাসেল । সভার শেষ প্রান্তে তারা অতিথিদের হাতে সম্মানসূচক পুরষ্কার তুলে দেন।

শিরিন সুলতানা বাঁধন
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে