আবারও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক খুন। এবার দুর্বৃত্তের হামলায় প্রাণ গেলো, ইংরেজি বিভাগের অধ্যাপক ড. রেজাউল করিমের। সকালে বাড়ি থেকে ক্যাম্পাসে দিকে বেরুনোর পরপরই, তাকে কুপিয়ে হত্যা করা হয়।

পরিবার ও সহকর্মীদের দাবি, নির্ঝঞ্ঝাট এক মানুষ ছিলেন তিনি। পুলিশের সন্দেহের তীর তাই জঙ্গিদের দিকে। তারা বলছেন, ব্লগার হত্যার সাথে এর মিল রয়েছে।এদিকে, হত্যাকান্ডের প্রতিবাদে কাল ক্লাস বর্জনের ঘোষণা দিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।

শনিবার সকাল ৭টা। বাসা থেকে বিশ্ববিদ্যালয়ের উদ্দেশে রওয়ানা দেন অধ্যাপক রেজাউল করিম। কিন্তু বাড়ি থেকে মাত্র ১০০ গজ দূরে তার ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। তাকে কুপিয়ে মৃত্যু নিশ্চিত কোরে পালিয়ে যায় তারা। স্বজনরা বলছেন, শহরের বোয়ালিয়া থানা এলাকায় শালবাগানে থাকতেন অধ্যাপক রেজাউল। তার সাথে কারো কোন শত্রুতা বা ঝামেলা ছিলো না বলেও দাবি তাদের। সহকর্মীরাও বলছেন একই কথা। দোষীদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি তাদের।

ঘটনাস্থল পরিদর্শন শেষে আইনশৃঙ্খলা বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তারা বলছেন, হত্যাকাণ্ডের সাথে জঙ্গি সংশ্লিষ্টতা থাকতে পারে। কারণে এর আগে ব্লগারসহ প্রগতিশীল ঘরানার কয়েক জনকে যেভাবে হত্যা করা হয়েছে, একই কায়দায় খুন হয়েছেন অধ্যাপক রেজাউল। এ ঘটনার প্রতিবাদে ক্যাম্পাসে বিক্ষোভ করেছে, রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা।

২০১৪ সালের ১৫ নভেম্বর, প্রায় একই কায়দায় খুন করা হয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক শফিউল ইসলামকে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে