বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর (বেরোবি) এর বিজ্ঞান অনুষদের চার শিক্ষার্থীকে ডিনস্ এ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। বুধবার (৩১ অক্টোবর ২০১৮) বিকালে অনুষ্ঠানটি বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়াতে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহ তাঁর বক্তব্যে উপস্থিত সকলকে শুভেচ্ছা জানিয়ে বলেন, বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান অনুষদ প্রথমবারের মতো ডিনস্ এ্যাওয়ার্র্ড প্রধান শুরু করলো। এই ধারা বিশ্ববিদ্যালয়ে অব্যাহত থাকবে। এই এ্যাওয়াডর্ বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থীদের অনুপ্রাণিত করবে’।

বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মত বিজ্ঞান অনুষদ আয়োজিত ডিনস্ এ্যাওয়ার্ড এ অনুষদে প্রথম স্থান অধিকার করায় অনুষদের পক্ষ থেকে চার শিক্ষার্থীকে আনুষ্ঠানিকভাবে স্বর্ণপদক প্রদান করা হয়। পদকপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন, গণিত বিভাগের ২০০৮-০৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মিঠুন দাস, একই বিভাগের ২০০৯-১০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোছাঃ খোরশেদা আখতার, রসায়ন বিভাগের ২০১০-১১ শিক্ষবর্ষের শিক্ষার্থী জসিম উদ্দিন ও একই বিভাগের ২০১১-১২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোছাঃ খাদিজা আখতার খুশি। অনুষ্ঠানে ভালো ফলাফলের জন্য আরও ১১ শিক্ষার্থীকে অনুষদীয় স্মারক প্রদান করা হয়।
বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ গাজী মাজহারুল আনোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কলা অনুষদের ডিন প্রফেসর ড. পরিমল চন্দ্র বর্মণ। পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. মোঃ আল-হেলাল এবং রসায়ন বিভাগের প্রভাষক সালমা বেগম এর যৌথ সδালনায় অনুষ্ঠানে সুচনা বক্তব্য দেন রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক ও আয়োজক কমিটির আহবায়ক ড. বিজন মোহন চাকী। অন্যান্যদের মাঝে বক্তব্য দেন গণিত বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. আর এম হাফিজুর রহমান, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মোঃ মোরশেদ হোসেন, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক তাবিউর রহমান প্রধান, রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান এইচ. এম. তারিকুল ইসলাম, পরিসংখ্যান বিভাগের বিভাগীয় প্রধান ড. রশিদুল ইসলাম, বাংলাদেশ ছাত্রলীগ বেরোবি শাখার সভাপতি আবু মোন্নাফ আল কিবরিয়া তুষার এবং সাধারণ সম্পাদক মোঃ কামরুল হাসান শেখ নোবেল ।
এছাড়াও অনুষ্ঠানে বিজ্ঞান অনুষদের বিদায়ী ডিন ড. তাজুল ইসলামকে বিদায়ী সংবর্ধনা এবং নব নিযুক্ত ডিনকে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানে অনুষদভুক্ত চার বিভাগের শিক্ষকদের মধ্যে সদ্য পিএইচডি সম্পন্ন করা ৬ শিক্ষককে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়। তাঁরা হলেন রসায়ন বিভাগের সহাকারী অধ্যাপক ড. বিজন মোহন চাকী ও প্রভাষক ড. জাকির হোসেন, গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. রুহুল আমীন, পদার্থ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. মোঃ আল-হেলাল ও সহযোগী অধ্যাপক ড. কামরুজ্জামান এবং পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক ড. শাহজামান।
সন্ধায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে শেষ হয় বিশ্ববিদ্যালয়য়ের প্রথম ডিনস্ এ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান ।
শিক্ষা ডেস্ক ।। বিডি টাইমস নিউজ


























