বুধবার ইসলামী বিশ্ববিদ্যালয়ে বিশিষ্ট পরমানু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়া বিজ্ঞান ভবনে পরিসংখ্যান বিভাগের ২০১১-২০১২ শিক্ষাবর্ষের বিদায় ও সাংস্কৃতিক অনুষ্ঠানে পরিসংখ্যান বিভাগের সভাপতি সহযোগী অধ্যাপক ড. মোঃ সাজ্জাদ হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারী বলেন, একুশ শতকের শিক্ষা হবে উদ্ভাবনী ও প্রযুক্তি নির্ভর শিক্ষা যার মাধ্যমে দেশে দ্ক্ষ ও প্রশিক্ষিত জনশক্তি গড়ে উঠে।
তিনি বলেন, উদ্ভাবনী, প্রযুক্তি নির্ভর ও গবেষনাধর্মী শিক্ষার জন্য দরকার সঠিক পরিসংখ্যান জ্ঞান। তিনি বলেন, খুব শীঘ্রই বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিভাগকে এক একটি গবেষনার দূর্গ হিসাবে গড়ে তোলা হবে। তিনি আরো বলেন, বিজ্ঞান ও প্রযুক্তিকে আমাদের দাস হিসাবে ব্যবহার করতে হবে বরং প্রযুক্তি দাস হলে চলবে না। তিনি একুশ শতকের উপযোগী দেশপ্রেমিক নাগরিক হিসাবে নিজেদেরকে গড়ে তুলবার উপর গুরুত্বারোপ করেন। তিনি পরস্পরের প্রতি ভাতৃত্ববোধ সৃষ্টি, লাইফ লং স্কিল, আইসিটি স্কিল, ইন্টারপার্সনাল স্কিল এবং শেয়ার রেসপন্সবিলিটির তৈরী করবার জন্য উপস্থিত সকলের প্রতি আহবান জানান।
বিশেষ অতিথির বক্তব্যে ট্রেজারার প্রফেসর ড. সেলিম তোহা বলেন, জ্ঞানে মানে বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিভাগ পরিসংখ্যান বিভাগ। তিনি বিদায়ী শিক্ষার্থীদের উদ্দ্যেশে বলেন, মনের শক্তি, চেষ্টা ও আত্মবিশ্বাসী না হলে সফল মানুষ হিসাবে সমাজে প্রতিষ্ঠিত হওয়া যায় না। যেকোন জিনিসকে আগেই অসম্ভব মনে করলে হবে না। সফলতা আসে অসম্ভবকে জয় করেই। এছাড়া অনুষ্ঠনে বক্তব্য রাখেন পরিসংখ্যান বিভাগের সিনিয়র শিক্ষক সাবেক প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ কামাল উদ্দিন, সাবেক সভাপতি সহকারী অধ্যাপক আলতাফ হোসেন, তৌহিদ, সোহেল রানা, মতিউর রহমান প্রমুখ । বিদায় ও সাংস্কৃতিক অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পরিসংখ্যান বিভাগের সভাপতি সহযোগী অধ্যাপক ড. মোঃ সাজ্জাদ হোসেন । পরে বিভাগীয় শিক্ষার্থীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ইসলামী বিশ্ববিদ্যালয় ।। বিডি টাইম্স নিউজ


























