সাভারের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে উদযাপন করা হয়েছে হেমন্ত উৎসব। রাতে বিশ্ববিদ্যালয়ের সেলিম আল দীন মুক্তমঞ্চে এই উৎসব অনুষ্ঠিত হয়।

আয়োজকরা জানান, হেমন্তকে নতুন করে পরিচয় করিয়ে দিতে প্রতিবছর এ আয়োজন করা হয় এ উৎসবের।
উৎসবে বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত সংগঠন অমৃতবর্ষিণীর সদস্যরা গ্রাম বাংলার ঐতিহ্যবাহী গান পরিবেশন করেন। রাত ৯টা পর্যন্ত চলা এই উৎসব উপভোগ করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ সাধারণ মানুষ।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ


























