ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগের সাংগঠনিক কার্যক্রম স্থগিত করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। রবিবার (২৮ অক্টোবর) কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া শাখা কমিটিতে আনীত অভিযোগের ভিত্তিতে কমিটির সকল সাংগঠনিক কার্যক্রম স্থগিত করা হলো। সেই সাথে অধিকতর তদন্তের জন্য ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হলো।

তদন্ত কমিটির সদস্যদের নাম:
১. আল নাহিয়ান খান জয়
২.মো. শাকিল ভুইয়া
৩. জাহাঙ্গীর মঞ্জিল পিপাস

উল্লেখ্য, তদন্ত কমিটিকে আগামী ১০/১১/২০১৮ তারিখের মধ্য তদন্ত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রিতম মজুমদার,
ইসলামী বিশ্ববিদ্যালয় ।।  বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে