রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শেখ রাসেলের ৫৪তম জন্মদিন নানা আয়োজনের মধ্যদিয়ে উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয় শেখ রাসেল মডেল স্কুলে আলোচনা সভার আয়োজন করা হয়। পরে শিশুদের শিক্ষার্থীদের নিয়ে কেক কাটেন উপচার্য অধ্যাপক ড. এম আব্দুস সোবহান।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপচার্য অধ্যাপক ড. আব্দুস সোবহান, বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য ড. চৌধুরী মো. জাকারিয়া, প্রক্টর অধ্যাপক ড. লুৎফর রহমান, রাবির শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট এর পরিচালক ও স্কুল পরিচালনা পরিষদের সভাপতি অধ্যাপক ড. মো. আবুল হাসান চৌধুরী, আলোচনা সভায় সভাপতিত্ব করেন শেখ রাসেল মডেল স্কুলের অধ্যক্ষ মোমেনা জীনাত।
এসময় উপচার্য আব্দুস সোবহান নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, সত্যই সবসময় সুন্দর তাই তোমরা সব সময় সত্যের পক্ষে থাকবে। তোমাদের মা-বাবা যদি মিথ্যার আশ্রয়ও নেয় তোমরা তাদের সে চালাকি ধরে ফেলবে। বঙ্গবন্ধু শিশুদের অনেক বেশি ভালোবাসতেন তাই তাঁর জন্মদিন কে জাতীয় শিশু দিবস ঘোষণা করা হয়েছে। দিনটি তোমাদের জন্য উৎসর্গ করা হয়েছে। শেখ রাসেল বেচে থাকলে বঙ্গবন্ধুর অন্যান্য বংশধরদের মতো আজ আমাদের জাতির একজন অন্যতম কর্ণধার হতেন। শেখ রাসেল বঙ্গবন্ধু পরিবারের কনিষ্ঠতম সদস্য ছিল কিন্তু নরপিশাচরা তাকেও বাঁচতে দেয় নি।
উল্লেখ্য, ১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘাতক বাহিনীর হাতে নির্মমভাবে হত্যার শিকার হন ১০ বছরের শিশু শেখ রাসেল। সেসময় তিনি ঢাকা ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের ৪র্থ শ্রেণির ছাত্র ছিলেন। এবং তিনি ১৯৬৪ সালের ১৮ অক্টোবর ধানমন্ডির বঙ্গবন্ধু ভবনে জন্মগ্রহণ করেন।
মেশকাত মিশু
রাজশাহী বিশ্ববিদ্যালয় ।। বিডি টাইম্স নিউজ


























