ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) এর সেন্টার ফর সাসটেইন্যাবল ডেভেলপমেন্ট (সিএসডি) আয়োজিত “থার্ড এনুয়াল কনফারেন্স অন সাস্টেইন্যাবল ডিভেলপমেন্ট ২০১৮” শীর্ষক কনফারেন্সে অংশগ্রহন করতে বিশ্বের প্রায় ১০ টি দেশ থেকে শিক্ষাবিদ, গবেষক এবং প্রতিনিধিগণ আসছেন বাংলাদেশে যেখানে তারা জলবায়ু পরিবর্তন ও টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) নিয়ে সময়োপযোগী গবেষনা তুলে ধরবেন । স্থিতিশীল উন্নয়ন সম্পর্কিত দুইদিনব্যাপী এই সম্মেলন আগামী ২০-২১ অক্টোবর ইউল্যাব অডিটোরিয়াম, ধানমন্ডিতে অনুষ্ঠিত হবে যেখানে জলবায়ু ও টেকসই উন্নয়ন এ নিয়োজিত নীতি নির্ধারক এবং অন্যান্য নাগরিক সমাজ প্রতিনিধিগন ও উপস্থিত থাকবেন ।

এ সম্মেলনে গবেষকরা টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) অর্জনের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় এবং সেই বিষয়গুলোর উপর নিহিত সমসাময়িক গবেষনা ও তথ্য তুলে ধরবেন । জলবায়ু পরিবর্তন ও অভিবাসন, সম্ভাব্য ভবিষ্যৎ শহর এবং সবুজ স্থিতিশীল বিনিয়োগের এর গুরুত্ব ও এর মধ্যকার সম্পর্ক এবং অভিনব পথগুল নিয়ে মূলত এই সম্মেলনে আলোচনা করা হবে।

সম্মেলনের উদ্ভোধনী দিনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন- ইউল্যাব বোর্ড অব ট্রাস্টিজ এর সদস্য জনাব কাজী নাবিল আহমেদ, এমপি, ড. ফজলে রাব্বি সাদেক আহমেদ, পরিচালক (এনভায়ারনমেন্ট এন্ড ক্লাইমেট চেঞ্জ), পল্লি কর্ম সহায়ক ফাউন্ডেশন।

টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) সম্পর্কিত এই সম্মেলনের মূল বক্তা হিসেবে থাকবেন আইপিসিসি’র প্রধান লেখক এবং ইটিএইচ জুরিখ এর প্রফেসর ভাসিলিকিকোবি যিনি জলবায়ু এবং অভিবাসন সম্পর্কিত সেশনে সভাপতি হিসাবে দায়িত্ব পালন করবেন। এছাড়াও ইটিএইচ জুরিখ এর প্রফেসর স্টিফেন কেয়ার্ন্স সম্ভাব্য স্থিতিশীল ভবিষ্যৎ শহর নির্মাণ এবং এর সমস্যা ও সম্ভাবনা নিয়ে নেতৃস্থানীয় গবেষকদের সাথে প্যানেল আলোচনায় অংশগ্রহণ করবেন। বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্ণর ড. আতিউর রহমান নিউ গ্রীন ইকোনোমি নিয়ে একটি বিস্তীর্ণ প্যানেল আলোচনায় সভাপতিত্ব করবেন।

দুইদিনব্যাপী এই সম্মেলনর সমাপনী অনুষ্ঠানে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সচিব আব্দুল্লাহ আল মহসীন চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ড. সুলতান আহমেদ, অতিরিক্ত সচিব, পরিবেশ ও বন মন্ত্রণালয় এবং মহাপরিচালক, পরিবেশ অধিদপ্তর ও জনাব খুরশীদ আলম, সহকারী কান্ট্রি ডিরেক্টর, ইউএনডিপি।

ইউল্যাব ।।  বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে