বাউলসম্রাট ফকির লালন শাহের ১২৮তম তিরোধান দিবস আজ। প্রতি বছর পয়লা কার্তিক নানা আয়োজনে দিনটি স্মরণ করেন তার ভক্ত অনুসারীরা। এবারও কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় লালন আখড়াবাড়িতে শুরু হচ্ছে তিন দিনের স্মরণ উৎসব।
সংস্কৃতি মন্ত্রণালয় ও কুষ্টিয়া জেলা প্রশাসনের সহযোগিতায় এবারও আয়োজন করা হয়েছে ৩ দিনের অনুষ্ঠান। সন্ধ্যায় আনুষ্ঠানিক উদ্বোধন করবেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ। এরই মধ্যে বাউল দর্শনের ভাবাবেগ আর উৎসুক ভক্ত-দর্শকদের পদচারণায় মুখর হয়ে উঠেছে ফকির লালন শাহের মাজার প্রাঙ্গণ।
ছেঁউড়িয়ায় কালি-নদীর পাড়ে বসেছে ৩ দিনের গ্রামীণ মেলা। উৎসব নির্বিঘ্ন করতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
ইন্ডিপেনডেন্ট




























