প্রশ্ন ফাঁসের অভিযোগ ওঠার পর, এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ স্থগিত করেছে কর্তৃপক্ষ। দুপুর ১টার দিকে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার দুপুর ১টায় ঘ ইউনিটের ফল প্রকাশ করা হবে। এরপর আরেক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামীকাল ফল প্রকাশ করা হচ্ছে না। গত শুক্রবার অনুষ্ঠিত ঘ ইউনিটের পরীক্ষায়, ১ হাজার ৬১৫ আসনের বিপরীতে অংশ নেন ৯৫ হাজার ৩৪১ জন। এই পরীক্ষা শুরুর ঘণ্টাখানেক আগে প্রশ্ন ফাঁসের অভিযোগ ওঠে।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে