টেলিভিশন, রেডিও ও অনলাইন নিয়ন্ত্রণে সাত সদস্যের সম্প্রচার কমিশন গঠন হবে। এ সংক্রান্ত আইনের খসড়ায় নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। আইনে, মিথ্যা তথ্য দেয়ার অভিযোগে জেল জরিমানার বিধান রাখা হয়েছে। সোমবার সকালে সচিবালয়ে মন্ত্রিসভা বৈঠকে আরো চারটি আইন অনুমোদন করা হয়েছে।

টকশোতে মিথ্যা তথ্য দেয়াসহ ২৪টি অপরাধে সর্বোচ্চ তিন বছরের কারাদণ্ড ও ৫ কোটি টাকার জরিমানা বা উভয়দন্ডের বিধান রাখা হয়েছে। একই কাজ বারবার করলে প্রতিদিন এক লাখ টাকা করে জরিমানা করা হবে। যে কোন মাধ্যমে সম্প্রচারিত অনুষ্ঠান কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের অধিকার ক্ষুন্ন করলে ব্যবস্থা নেয়া যাবে। অভিযোগ করা যাবে সম্প্রচার কমিশনের কাছে।

আইনে রয়েছে, ঋণখেলাপি ও দেউলিয়া ঘোষিত কোন ব্যক্তি লাইসেন্স পাবেন না। কৌশলে পেলেও সর্বোচ্চ সাত বছরের কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন। এছাড়া, গণমাধ্যমকর্মী আইনে রয়েছে, সাংবাদিকরা এখন থেকে আর শ্রমিক হিসেবে গণ্য হবেন না। সম্প্রচার কাজে সংশ্লিষ্ট ও কলাকুশলীরা হবেন গণমাধ্যম কর্মী। অনুমোদন দেয়া হয়েছে, গণমাধ্যমকর্মীকে সপ্তাহে ৩৬ ঘণ্টা কাজ করানো যাবে। এছাড়া, ছুটিও বাড়ানো হয়েছে। কোনো সংবাদকর্মী তার প্রতিষ্ঠানের মালিকের বিরুদ্ধে অভিযোগ তুললে বিকল্প বিরোধ নিষ্পত্তি পদ্ধতি অনুসরণ করা হবে।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে