বর্তমান প্রশাসনের সময়ে ইসলামী বিশ্ববিদ্যালয় খেলাধুলা, সাংস্কৃতিক প্রতিযোগীতা ও পড়াশুনায় দূর্দান্ত প্রতাপে সামনের দিকে এগিয়ে যাচ্ছে যা দেশের মধ্যে অনুষ্ঠিত বিভিন্ন অনুষ্ঠানে সরকার প্রধানের মুখেও উচ্চারিত হচ্ছে। বুধবার বিশ্ববিদ্যালয়ে খেলার মাঠে অনুষ্ঠিত আন্তঃবিভাগ ও আন্তঃহল ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলার পুরস্কার বিতরনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া কমিটির আহবায়ক ও ট্রেজারার প্রফেসর ড. মোঃ সেলিম তোহার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারী একথা বলেন।তিনি বলেন, আমরা যার যার অবস্থান থেকে কাজ করলে এই বিশ্ববিদ্যালয়টি এক সময় কাংখিত লক্ষের দিকে এগিয়ে যাবে। তিনি দেশের বাইরে অনুষ্ঠিত খেলাধুলায় বিশ্ববিদ্যালয়ের এল্যামনাইদের সম্পৃকর্তার উপর গুরূত্বারোপ করেন এবং শারীরিক শিক্ষা বিভাগ এর দাবীকৃত ভর্তি পরীক্ষায় খেলোয়াড় কোটায় জাতীয়মানের খেলোয়াড় ভর্তির বিষয়ে সর্বাত্মক সহযোগীতার আশ্বাস দেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের খেলোয়াড়রা খেলাধুলায় বিশ্ববিদ্যালয়ের ক্রীড়াঙ্গনের সুনাম দেশ ও দেশের বাইরে ছড়িয়ে দেবে। বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া কমিটির আহবায়ক ও ট্রেজারার প্রফেসর ড. মোঃ সেলিম তোহা বলেন এই টুর্নামেন্টের একটি উল্লেখযোগ্য দিক হচ্ছে নতুন খোলা আটটি বিভাগের প্রতিনিধিত্ব ছিল আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগীতায়। চমৎকার পরিবেশে খেলোয়াড়সূলভ মনোভাব নিয়ে আন্তঃবিভাগ ও আন্তঃহল ফুটবল প্রতিযোগিতা শেষ হওযায় বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া কমিটির আহবায়ক ও ট্রেজারার প্রফেসর ড. মোঃ সেলিম তোহা শারীরিক শিক্ষা বিভাগসহ টুর্নামেন্টের সাথে সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক ড. মোঃ সোহেল। পরে বিজয়ী ও রানার্সআপ হল ও বিভাগের মাঝে পুরস্কার বিতরন করা হয়। আন্তঃহল ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ান হয় সাদ্দাম হোসেন হল ও রানার্স আপ হয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল। শারীরিক শিক্ষা বিভাগের উপ-পরিচালক শেখ মোস্তাফিজুর রহমানের পরিচালনায় সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রক্টর প্রফেসর ড. মোঃ মাহবুবর রহমান, ছাত্র-উপদেষ্টা প্রফেসর ড. মোঃ রেজওয়ানুল ইসলাম, প্রফেসর ড. এ কে এম মতিনুর রহমান, প্রফেসর ড. এইচ এম আক্তারুল ইসলাম, প্রফেসর ড. মোহাম্মদ জুলফিকার হোসেন, প্রফেসর ড. মেহের আলী, প্রফেসর ড. জুলফিকার হোসেন, প্রফেসর ড. আতিকুর রহমান, রেজিস্ট্রার(ভারঃ) এস এম আব্দুল লতিফসহ বিভিন্ন পর্যায়ের শিক্ষক, কর্মকর্তা, ছাত্রলীগ ইবি শাখার নেতৃবৃন্দ ও ছাত্র-ছাত্রীবৃন্দ। আন্তঃবিভাগ ফুটবলের ফাইনাল খেলায় ইংরেজি বিভাগ ১-০ গোলে লোকপ্রশাসন বিভাগকে পরাজিত করে। খেলাটি পরিচালনা করেন খুলনা, যশোর ও ঝিনাইদহ থেকে আগত রেফারী মোঃ জিল্লুর রহমান, মোঃ হাবিবুর রহমান, মোঃ রবিউল ইসলাম ও মোঃ জামাল উদ্দিন।

ইসলামী বিশ্ববিদ্যালয় ।।  বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে