বৈরি আবহাওয়ার কারণে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গরে পণ্য খালাস বন্ধ রয়েছে। তবে মূল জেটিতে পণ্য ওঠা নামা স্বাভাবিক আছে।

বন্দরের ট্রাফিক বিভাগ জানিয়েছে, চট্টগ্রাম বন্দরে আজ জাহাজ অবস্থান করছে ১১৭টি। এর মধ্যে ৪৬ টি বিভিন্ন জেটিতে এবং বাকিগুলো বহির্নোঙ্গরে রয়েছে। বৈরি আবহাওয়ায় সাগর উত্তাল থাকায় সেখানে পণ্য খালাস বন্ধ রয়েছে।
তবে আবহাওয়া অফিস জানিয়েছে, কাল থেকে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সম্ভাবনা আছে। এদিকে, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বন্দরে প্রায় ৮ হাজার কন্টইেনার হ্যান্ডেলিং করা হয়েছে।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ




























